,

রাজশাহীর বিরুদ্ধে সহজ জয়ে শীর্ষে রংপুর রাইডার্স

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মঙ্গলবার দিনের দ্বিতীয় ম্যাচে রাইলি রুশো ও এবি ডি ভিলিয়ার্সের ব্যাটে ভর করে রাজশাহী কিংসকে ৬ উইকেটে হারিয়েছে রংপুর রাইডার্স। এ জয়ের ফলে ১১ ম্যাচে সমান ১৪ পয়েন্ট নিয়ে নেট রান রেটের ব্যবধানে এগিয়ে থেকে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে মাশরাফির দল।

এদিন, টস জিতে ব্যাটিংয়ে নেমে ৩০ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে বিপদে পড়ে রাজশাহী কিংস। এরপর সৌম্য সরকারকে নিয়ে লরি ইভান্স ৩৪ রানের জুটি গড়েন। কিন্তু ১৬ বলে ১৪ রান করা সৌম্য ফিরতেই আবারও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে রাজশাহী। শেষ ইভান্সের ৩৫, ফজলে রাব্বির ১৮ ও কায়েজ আহমেদের ২২ রানের ওপর ভর করে ১৪১ রানে থাকে মিরাজের দল। রংপুরের হয়ে তিন উইকেট নেন ফরহাদ রেজা। দুটি করে উইকেট নেন নাজমুল ইসলাম ও শহিদুল ইসলাম। একটি উইকেট নেন নাহিদুল।

১৪২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৮ বল আগে সহজ জয় পেলেও শুরুটা ভালো হয়নি রংপুরের। দলীয় ১৩ রানেই ফিরে যান গেইল। তবে জয়ের পথে বাধা হতে পারেননি রাজশাহীর বোলাররা। গেইলের আউটের পর রুশো প্রথমে অ্যালেক্স হেলস এবং পরে এবি ডি ভিলিয়ার্সকে নিয়ে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান। বাকি কাজটা সারেন নাহিদুল (১১) ও মোহাম্মদ মিথুন (০৪)। রুশো ৪৩ বলে ৫৫ এবং ভিলিয়ার্স ২৭ বলে ৩৭ রান করেন। রাজশাহীর হয়ে মিরাজ, সানি, কামরুল ইসলাম ও কায়েজ আহমেদ একটি করে উইকেট নেন। ৪ ওভারে ৩০ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন রংপুর রাইডার্সের ফরহাদ রেজা।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?