,

ডি ভিলিয়ার্স বিপিএল ছেড়ে চলে যাচ্ছেন যে কারণে

news-image

অনলাইন ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথমবারের মতো অংশ নেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। রংপুর রাইডার্সের হয়ে প্রথমবারের মতো খেলতে আসেন তিনি। যদিও প্রথম দিকে জ্বলে উঠতে পারেননি এই বিগ হিটার। তবে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ঠিকই নিজের জাত চিনিয়েছেন।

ঢাকার দেওয়া ১৮৬ রানের বড় লক্ষ্য তাড়া করেছেন হেসে খেলে। সেঞ্চুরি তোলার পাশাপাশি শেষ পর্যন্ত দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই তারকা ব্যাটসম্যান।

বড় এই অর্জনের পরও ফিরে যাওয়ার আলোচনাটাই প্রাধান্য পেয়েছে। তবে জনপ্রিয় এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে ফের আসবেন এমনটাই আশ্বাস দিয়েছেন মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি।
ডি ভিলিয়ার্স জানিয়েছেন, মাশরাফি বিন মর্তুজা নেতৃত্বাধীন দলের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠলেও বিশেষ একটি কারণে বিপিএল ছেড়ে চলে যেতে হচ্ছে তাকে।

প্রোটিয়া ব্যাটসম্যান বলেন, সত্যি বলতে খুব অল্প সময়েই রংপুর দলে আমার বেশ কয়েকজন ভালো বন্ধু হয়ে গেছে। টিম ম্যানেজমেন্ট কিংবা খেলোয়াড়- সবাই অনেক বেশি আন্তরিক। দলের ভেতরের পরিবেশও অসাধারণ। কিন্তু আমি বেশ আবেগপ্রবণ মানুষ। আমার পরিবারকে সময় দেওয়ার জন্য এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছি। একই কারণে বিপিএল থেকেও চলে যেতে হচ্ছে।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?