,

২০২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ দেখবে না?

news-image

স্পোর্টস ডেস্ক : ২০০৭ বিশ্বকাপে বিশাল ঝামেলা পাকিয়েছিল বাংলাদেশ ও আয়ারল্যান্ড। নিজ নিজ গ্রুপে ভারত ও পাকিস্তানকে টপকে দ্বিতীয় পর্বে চলে গিয়েছিল তারা। ফলে নিশ্চিত একটি ব্লকবাস্টার ম্যাচ পায়নি আইসিসি। ভারত-পাকিস্তান ম্যাচ মানেই তো সে ম্যাচের আগে-পরে টান টান উত্তেজনা আর সে ম্যাচকে পুঁজি করে ব্যবসা করে নেওয়া। ২০১১ সালের পর থেকেই আইসিসিকে হতাশ করেনি ভারত ও পাকিস্তান। আইসিসির যে কোনো প্রতিযোগিতায় চিরপ্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হতে দেখা গেছে। তবে ২০২০ সাল আইসিসিকে হতাশ করতে পারে!

অস্ট্রেলিয়ায় হতে যাচ্ছে ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপের সূচি মাত্র মিলতে শুরু করেছে। সে সূচিতেই দেখা গেছে, ২০১১ বিশ্বকাপের পর এই প্রথম ভারত-পাকিস্তান ম্যাচ দেখার নিশ্চয়তা দিচ্ছে না আইসিসি। ২০০৭ এর পর ২০০৯ ও ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভিন্ন দুই গ্রুপে পড়েছিল ভারত ও পাকিস্তান। এবং দর্শক ও আইসিসিকে হতাশ করে দুই দল মুখোমুখি হতে পারেনি প্রতিযোগিতার পরের পর্যায়ে। ২০১১ বিশ্বকাপেও ভিন্ন দুই গ্রুপে পড়েছিল ভারত ও পাকিস্তান। দুই দল গ্রুপ পর্ব পার হয়ে ঠিকই সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল। কিন্তু এর পর আইসিসির সকল প্রতিযোগিতাতেই—বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফিতে একই গ্রুপে পড়েছে এ দুই দেশ। ২০১৯ বিশ্বকাপে তো কোনো গ্রুপই নেই, ফলে এ দুই দলের দেখা হওয়া নিশ্চিত।

২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপে সে সুযোগ নেই। কারণ, বর্তমান র‍্যাঙ্কিং অনুযায়ী বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি দল পাকিস্তান, এরপরই আছে ভারত। ফলে দুই দলকে একই গ্রুপে ফেলার সুযোগ নেই। ফলে গ্রুপ পর্বে যদি যে কোনো এক দল বাদ যায় তবে ১০ বছর পর আবারও ভারত-পাকিস্তান ব্লকবাস্টার ম্যাচের টিকিট বিক্রি থেকে বঞ্চিত হবে আইসিসি।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?