,

টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি চূড়ান্ত

news-image

অস্ট্রেলিয়ায় ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি চূড়ান্ত করেছে আইসিসি। ছেলে এবং মেয়ে উভয় দলেরই সূচি প্রকাশ করা হয়েছে। এবারই প্রথমবারের মতো একই বছরে, একই দেশে ছেলে এবং মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। দুই টুর্নামেন্টেরই ফাইনাল হবে বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে।সময় আর দল সংখ্যা অবশ্য আলাদা। মেয়েদের বিশ্বকাপ হবে ১০ দল নিয়ে, যেটা শুরু হবে ২১ ফেব্রুয়ারি, চলবে ৮ মার্চ পর্যন্ত। সিডনিতে প্রথম ম্যাচেই মুখোমুখি হবে অস্ট্রেলিয়া আর ভারত।

ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ১২ দল নিয়ে। টুর্নামেন্ট শুরু হবে ১৮ অক্টোবর। ১৫ নভেম্বর ফাইনাল দিয়ে পর্দা নামবে। তবে কাগজে কলমে ১৮ অক্টোবর শুরু হলেও সেগুলো আসলে বাছাইপর্বের ম্যাচ। মূল লড়াই শুরু হবে ২৪ অক্টোবর সিডনিতে পাকিস্তান আর অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচ দিয়ে।

এখানেও দুটি গ্রুপ। গ্রুপ ‘ওয়ান’-এ আছে পাকিস্তান, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড এবং বাছাইপর্ব পেরিয়ে আসা দুটি দল। গ্রুপ ‘টু’-তে ভারত, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান এবং বাছাইপর্ব পেরিয়ে আসা দুটি দল।

বাংলাদেশ অবশ্য টি-টোয়েন্টি বিশ্বকাপটি সরাসরি খেলতে পারছে না। র্যাংকিংয়ে সেরা আট দলের মধ্যে না থাকায় বাছাইপর্ব পেরিয়ে আসতে হবে টাইগারদের। বাংলাদেশের সবগুলো ম্যাচই একই ভেন্যু- ব্লান্ডস্টোন এরিনা, হোবার্টে।

বাছাইপর্বে বাংলাদেশের ম্যাচগুলোর সূচি :

১৯ অক্টোবর-বাংলাদেশ বনাম কোয়ালিফায়ার বি৩
২১ অক্টোবর-বাংলাদেশ বনাম কোয়ালিফায়ার বি৩
২৩ অক্টোবর-বাংলাদেশ বনাম কোয়ালিফায়ার বি৩

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?