,

নিউজিল্যান্ডে ভারতের সিরিজ জয়

news-image

স্পোর্টস ডেস্ক : ভারতীয় একটি টিভি প্রোগ্রামে নারীদের নিয়ে কটু মন্তব্য করে অনির্দিষ্টকালের জন্য নির্বাসিত করা হয়েছিল হার্দিক পান্ডে ও লোকেশ রাহুলকে। তবে খুব দ্রুতই নিষেধাজ্ঞার খড়্গ থেকে মুক্তিও দেওয়া হয়। সেই নির্বাসন থেকে ফিরেই নিউজিল্যান্ডের মাটিতে দুর্দান্ত বোলিং করেছেন হার্দিক পান্ডে। একই সঙ্গে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নেয় ভারত।

নিউজিল্যান্ডের বে ওভালে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন স্বাগতিকরা। ইনিংসের শুরু থেকেই শামি, ভুবেনশ্বর কুমার ও হার্দিক পান্ডেদের বোলিং তোপে ধুঁকতে থাকেন গাপটিলরা। ম্যাচের এক ওভার বাকি থাকতে সবকটি উইকেট হারিয়ে ২৪৩ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। সর্বোচ্চ ৯৩ রান করেন টেইলর। লাথামের ব্যাট থেকে আসে ৫১ রান।

মোহাম্মদ শামি নেন সর্বোচ্চ তিন উইকেট। এ ছাড়া দুটি করে উইকেট নেন ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল ও হার্দিক পান্ডে। নির্বাসন কাটিয়ে ফেরার ম্যাচে নিজের শক্তিমত্তা প্রমাণ করেছেন ভারতীয় দলে ধীরে ধীরে অপরিহার্য হয়ে সদস্য হতে থাকা হার্দিক পান্ডে।

২৪৪ রানের জবাবে খেলতে নেমে ৪২ বল হাতে রেখেই সাত উইকেটের বিশাল জয় পায় ভারত। রোহিত শর্মা সর্বোচ্চ ৬২ রান করেন। ৬০ আসে অধিনায়ক কোহলির ব্যাট থেকে। আম্বাতি রাইডু ও দীনেশ কার্তিক অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। দুজনের ব্যাট থেকে আসে ৪০ ও ৩৮ রান করে।

প্রথম দুটি ওয়ানডেতেও ভারত জিতে বিশাল ব্যবধানে। প্রথমটিতে আট উইকেট, দ্বিতীয়টিতে ৯০ রান ও আজ তৃতীয়টিতে সাত উইকেটে জয় পান কোহলিরা। ব্যাটে-বলে কোনোভাবেই সফরকারীদের সঙ্গে লড়াই করতে পারছেন না স্বাগতিকরা।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর