,

বেনজেমার জোড়া গোলে রিয়াল মাদ্রিদের দাপুটে জয়

news-image

স্পোর্টস ডেস্ক : লা লিগায় এসপানিওলের বিপক্ষে ৪-২ গোলের জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। এসপানিওলের হয়ে গোল করেছেন বাপতিসাতাও ও রোসালেস। রিয়ালের পক্ষে জোড়া গোল করেছেন বেনজেমা; একটি করে গোল করেছেন রামোস ও গ্যারেথ বেল।

৭২তম মিনিটে ভারান লাল কার্ড দেখে মাঠ ছাড়লে দশ জনের দলে পরিণত হয় রিয়াল মাদ্রিদ। দশ জনের রিয়ালের বিপক্ষে শেষদিকে এক গোল দিয়ে ব্যবধান কমালেও ৪-২ গোলের ব্যবধানে হার এড়াতে পারেনি এসপানিওল।

ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকা রিয়াল মাদ্রিদ গা গরমের আগেই প্রতিপক্ষের জালে বল জড়ায়। চতুর্থ মিনিটে বেনজেমার গোলে শুরুতেই এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। মিনিট দশেক পর স্বাগতিকদের রক্ষণে ফের হানা দেয় রিয়াল। এবার হন্তারক রামোস। ২৫তম মিনিটে বাপতিসাতাওয়ের গোলে ব্যবধান কমিয়ে খেলায় ফেরার ইঙ্গিত দেয় এসপানিওল। শেষ পর্যন্ত তা আর হয়ে ওঠেনি। প্রথমার্ধেই সোলারির শিষ্যরা ব্যবধান বাড়ালে খেই হারিয়ে ফেলে এসপানিওল। প্রথমার্ধে যোগ হওয়া সময়ে নিজের দ্বিতীয় গোল করেন বেনজেমা।

দ্বিতীয়ার্ধে ৬৪তম ভিনসিয়াস জুনিয়রকে তুলে গ্যারেথ বেলকে মাঠে নামান সোলারি। সোলারির আস্থার সঠিক প্রতিদান দেন বেল। ৬৭তম মিনিটে ভাসকেজের অসাধারণ পাস থেকে গোল করেন গ্যারেথ বেল। ৭০তম মিনিটে কার্বাহাল গোলের সহজ সুযোগ হাতছাড়া করেন। ৭২তম মিনিটে ভারান লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ৮১তম মিনিটে রোসালেসের গোলে ব্যবধান কমায় এসপানিওল।

এ জয়ে সেভিয়াকে সরিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে উঠে আসল রিয়াল মাদ্রিদ। ২১ ম্যাচে স্প্যানিশ জায়ান্টদের সংগ্রহ ৩৯ পয়েন্ট। ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা আর দুই নম্বরে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের সংগ্রহ ৪৪ পয়েন্ট।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?