,

মাশরাফি-সাকিবের শীর্ষে ওঠার লড়াইয়ে মুখোমুখি

news-image

স্পোর্টস ডেস্ক : দুজনেই জাতীয় দলের অধিনায়ক। বিপিএলে নেতৃত্ব দিচ্ছেন দুই হট ফেবারিট দলকে; আগামীকাল হচ্ছেন মুখোমুখি। চলতি আসরের পয়েন্ট তালিকার শীর্ষে ওঠার লড়াইয়ে সোমবার মুখোমুখি হচ্ছে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস ও বর্তমান চ্যাম্পিয়ন মাশরাফি বিন মুর্তজার রংপুর রাইডার্স। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের দ্বিতীয় এই ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। একই ভেন্যুতে দিনের প্রথম ম্যাচে দুপুর ১টা ৩০ মিনিটে লড়বে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও খুলনা টাইটান্স।

৯ ম্যাচে ৬ জয় ও ৩ হারে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে চিটাগং ভাইকিংস। ৮ ম্যাচে ৫ জয় ও ৩ হারে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে ঢাকা। ৯ ম্যাচে ৫ জয় ও ৪ হারে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে রংপুর। এই অবস্থায় লড়বে ঢাকা ও রংপুর। এ ম্যাচের বিজয়ী দল চিটাগংকে হটিয়ে পয়েন্ট তালিকার শীর্ষ স্থানে উঠে যাবে।

তবে কাজটি বেশ কঠিনই হবে ঢাকা ও রংপুরের জন্য। কারণ খেলাটির তিন বিভাগে দুই দলই বেশ শক্তিশালী। চলতি আসরে দুই দলের প্রথম দেখায় ২ রানে জিতেছিল ঢাকা। টুর্নামেন্টের শুরু থেকে উড়তে থাকা ঢাকাকে মাটিতে নামিয়ে আনে রাজশাহী কিংস। এরপর আরও তিন ম্যাচে অংশ নিয়ে মাত্র ১টিতে জয় পায় ঢাকা। তাই হারের বৃত্তে থাকা ঢাকার জন্য রংপুরের বিপক্ষে ম্যাচটি অনেক বেশি গুরুত্বপূর্ণ।

অন্যদিকে সর্বশেষ ম্যাচে চিটগং ভাইকিংসকে স্রেফ উড়িয়ে দিয়েছে রংপুর রাইডার্স। চট্গ্রাম পর্বের প্রথম দিনেই ওই ম্যাচে জোড়া সেঞ্চুরি করেছিলেন রাইলি রুশো এবং অ্যালেক্স হেলস। নিজেদের শেষ তিন ম্যাচে দাপট দেখিয়ে জিতেছে মাশরাফির দল। ক্রিস গেইলের পাশাপাশি দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সকে পেয়ে বদলে গেছে রংপুরের চেহারা। সবাই একসঙ্গে জ্বলে উঠলে রংপুরকে ঠেকানো সাধ্যাতীত।

দিনের প্রথম ম্যাচটি কুমিল্লার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ ৮ ম্যাচে ৫ জয় ও ৩ হারে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে কুমিল্লা। ১০ ম্যাচে ২ জয় ও ৮ হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে খুলনা। ইতোমধ্যে এবারের আসরের লিগ পর্ব থেকে নিজেদের বিদায় নিশ্চিত করে ফেলেছে খুলনা। তবে পরের রাউন্ডে যাবার দৌঁড়ে বেশ ভালোভাবেই রয়েছে কুমিল্লা। তাই এক ধাপ এগিয়ে যেতে খুলনার বিপক্ষে জয় ছাড়া অন্য কিছুই ভাবছে না কুমিল্লা।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর