,

কোচের আশাবাদ, কোপা আমেরিকায় খেলবেন মেসি

news-image

স্পোর্টস ডেস্ক : স্বেচ্ছা নির্বাসন ভেঙে আবার জাতীয় দলের হয়ে খেলবেন লিওনেল মেসি, এমনটাই আর্জেন্টিনার জাতীয় কোচ লিওনেল স্কালোনির আশা। তিনি জানিয়েছেন, বার্সেলোনার মহাতারকাকে রাজি করাতে তিনি নিজে কথা বলবেন তার সঙ্গে।

প্রসঙ্গত, রাশিয়া বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডেই ছিটকে যাওয়ার পরে মেসি আর আর্জেন্টিনার হয়ে খেলেননি। বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার অবশ্য নিজে কোথাও জানাননি, আগামী জুন থেকে ব্রাজিলে শুরু হতে যাওয়া কোপা আমেরিকায় তিনি খেলবেন কি না। তবু স্কালোনির আশা, তার আগেই মেসি ফিরবেন এবং মার্চে ফিফা ফ্রেন্ডলিও খেলবেন।

বৃহস্পতিবার কোপা আমেরিকায় গ্রুপ নির্ধারণী অনুষ্ঠানে এসে স্কালোনি বলেছেন, ‘‘মার্চের আগেই লিও’র সঙ্গে কথা বলব। আর কথা বলার জন্য ঠিক সময় বেছে নেওয়া হবে।’’ তিনি আরও বলেন, ‘‘আমার আশা ও আবার ফিরবে। আমরা চাই লিও আনন্দে থাকুক। ওর সম্পর্কে আমার ধারণা সব সময়েই খুব ভাল।’’
আর্জেন্টিনা শেষ বার কোপা আমেরিকা জিতেছিল ১৯৯৩ সালে। অবশ্য শেষ দু’বারই আর্জেন্টিনা ফাইনালে হেরে যায় টাইব্রেকারে। এবারের দলটি তাই ট্রফি জয়ের জন্য মরিয়া। ঘোষিত সূচিতে আর্জেন্টিনা রয়েছে গ্রুপ বি-তে কলম্বিয়া, প্যারাগুয়ে এবং ২০২২ বিশ্বকাপের আয়োজক দেশ কাতারের সঙ্গে। তাদের এবার আমন্ত্রণ করা হয়েছে এই প্রতিযোগিতায় খেলার জন্য।

১৪ জুন সাও পাওলোয় ব্রাজিল-বলিভিয়া ম্যাচ দিয়ে প্রতিযোগিতা শুরু হবে। ফাইনাল রিয়ো দে জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে ৭ জুলাই।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?