,

‘স্লগ ওভারে মুস্তাফিজের বিকল্প নেই’

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগে গতকাল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শনিবার দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় চিটাগং ভাইকিংস ও রাজশাহী কিংস। এদিন ঘরের মাঠে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় চিটাগং ভাইকিংস। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৯৮ রান তোলে মেহেদি হোসেন মিরাজের দল।

১৯৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও শেষটা মোটেই সুখকর হয়নি চিটাগংয়ের। ক্ষণে ক্ষণে পাল্লা বদল হওয়া ম্যাচে একটা সময় মনে হচ্ছিল, বিপিএলে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড গড়েই হয়তো জিতবে চিটাগং ভাইকিংস। কিন্তু শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯১ রান সংগ্রহ করে তারা। ফলটা দাঁড়ায় ৭ রানের পরাজয়। আর চিটাগং ভাইকিংসের পরাজয়ের কারণ কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।

শেষ তিন ওভারে চিটাগংয়ের জয়ের জন্য দরকার ছিল ২৭ রান। ১৮ তম ওভারে মুস্তাফিজ মাত্র ৭ রান দেন। ১২ বলে ২১ রানের সমীকরণ কিছুটা কঠিন হয়ে যায় চিটাগংয়ের রাজা-নাজিবুল্লাহ জাদরানদের জন্য। শেষ ওভারে ১৩ রানের সমীকরণ দাঁড়ায়। কাটার মাস্টারের এক ওভার তখনো বাকি। এই সময়ে তার থেকে ভালো অপশন যে আর হতে পারে না সেটারই প্রমাণ দিলেন মুস্তাফিজ। শেষ ওভারে তিনি দেন মাত্র ৫ রান। তুলে নিলেন ২ উইকেট। আর দলকে এনে দেন দারুণ এক জয়।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রাজশাহীর অধিনায়ক মেহেদি হাসান মিরাজ মুস্তাফিজকে প্রশংসায় ভাসিয়ে বলেন, ‘শেষ ওভার মুস্তাফিজকে করানোর জন্য তাকে দেরিতে বোলিংয়ে আনা হয়েছে। আগে উদানা ছিল, কিন্তু সে চলে যাওয়ায় স্লগ ওভারে মুস্তাফিজের বিকল্প নেই। আমরা তার কাছে সেরাটা পেয়েছি বিধায় ম্যাচটা জিতলাম।’

বিপিএলে শেষ চারে নিজেদের নিয়ে কতটা আত্মবিশ্বাসী এমন প্রশ্নের জবাবে মিরাজ বলেন, ‘শেষ দিকে এসে বিপিএল জমে উঠেছে। এখন প্রায় দলের পয়েন্টই কাছাকাছি। রংপুর, রাজশাহী ৫টা করে ম্যাচ জিতেছে। সিলেট ৪টা ম্যাচ জিতেছে। চিটাগং জিতেছে ৬টি। সুতরাং সবাইকে সামনে কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে।’

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?