,

‘জাতীয় দলে খেলার স্বপ্ন যে কোন ক্রিকেটারের’

news-image

স্পোর্টস ডেস্ক : বিপিএলের শনিবারের ম্যাচে রাজশাহী কিংসের বিপক্ষে জয়ের খুব কাছাকাছি থেকে পর পর তিন ওভারে উইকেট হারিয়ে খাদের কিনারায় চলে যায় চিটাগং ভাইকিংস। শেষ দিকে সিকান্দার রাজা ও নজিবুল্লাহ কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও শেষ পর্যন্ত জয়ের বন্দরে পৌঁছে যায় রাজশাহী কিংস।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে চিটাগং ভাইকিংসের ইয়াসির আলী হারের জন্য দ্রুত উইকেট হারানোকে দায়ী করলেন, ‘হয়তো ব্যাটসম্যানরা আরও দায়িত্ব নিলে ম্যাচটা আমরা জিততাম।’

চট্টগ্রামের ক্রিকেটার ইয়াসির বিপিএলে নিজের ব্যাটিং সামর্থ্য দেখিয়ে নজর কাড়ছেন। মিডল অর্ডার কিংবা ওপেনিংয়ে নেমেও তিনি রান পাচ্ছেন। এ ব্যাপারে ইয়াসির বলেন, ‘চাপমুক্ত খেলতে পারছি। কোচ থেকে শুরু করে সবাই মানসিকভাবে সাপোর্ট দিচ্ছেন। সেজন্য ইনিংসগুলো বড় হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘যে কোন ক্রিকেটারের স্বপ্ন থাকে জাতীয় দলে খেলার। ভালো খেলার চেষ্টা করছি। এরপর যদি সুযোগ আসে তাহলে সর্বোচ্চ চেষ্টা করবো।’

উল্লেখ্য, এর আগে দিনের দ্বিতীয় ম্যাচে টসে জিতে রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠায় চিটাগং ভাইকিংস। নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ১৯৮ রান তোলে মেহেদি হাসান মিরাজের দল। ১৯৯ রানের বড় লক্ষ্য তাড়া করনে নেমে ভাইকিংস থেমে যায় ১৯১ রানে। বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?