,

অন্য মানুষ হয়ে ফিরবে সাব্বির : তামিম

news-image

স্পোর্টস ডেস্ক : শৃঙ্খলা ভঙ্গের কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছয় মাস নিষিদ্ধ হন সাব্বির রহমান রুম্মন। আগামী ফেব্রুয়ারি মাসের শেষ দিকে তার শাস্তির মেয়াদ শেষ হওয়ার কথা। অথচ এক মাস আগেই শাস্তির মেয়াদ কমিয়ে আসন্ন নিউজিল্যান্ড সফরে দলে সাব্বিরকে অন্তর্ভূক্ত করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সাব্বিরের শাস্তির মেয়াদ যে কমানো হয়েছে এ নিয়ে দল ঘোষণার আগে পরে কোনো বিবৃতিও দেয়নি ক্রিকেট বোর্ড। আর এতেই স্পষ্ট সাব্বির নিষিদ্ধ থাকা অবস্থায়ই জাতীয় দলে চলে এসেছেন।

নিষিদ্ধ সাব্বিরকে দলে নিয়ে বাজে নজির স্থাপন করায় দেশের ক্রীড়াঙ্গনে সমালোচনার ঝড় বইছে। যদিও বিসিবি থেকে বলা হচ্ছে মাশরাফি বিন মুর্তজার চাওয়া অনুসারেই সাব্বিরকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করা।

জাতীয় দলে সাব্বিরের অন্তর্ভুক্তি নিয়ে দেশ সেরা ওপেনার তামিম ইকবাল বলেন, ‘যেহেতু দল ঘোষণা হয়ে গেছে, সে এখন ১৫ জনের অংশ। তার প্রতি শুভকামনা থাকবে। অতীতে সে যে ভুলগুলো করেছে আশা করি সেটির পুনরাবৃত্তি হবে না। সে নিজেও হয়তো এটা বুঝেছে। ওর সঙ্গে ব্যক্তিগত অনেক কিছু শেয়ার করি। আশা করি সাব্বির অন্য মানুষ হয়ে ফিরবে। ওর যে দায়িত্ব আছে, শুধু বাংলাদেশের হয়ে খেলাই নয়, খেলোয়াড় হিসেবে যা যা করার দরকার সব পালন করবে।’

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?