,

আমরা সরফরাজকে ক্ষমা করেছি : ডুপ্লেসিস

news-image

স্পোর্টস ডেস্ক : বর্ণবাদী মন্তব্য করে বিপদে পড়ে গেছেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ খান। চারদিকে উঠেছে নিন্দার ঝড়। তদন্ত শুরু করেছে আইসিসি। পিসিবি ক্ষমা চেয়েও তাই পার পাচ্ছে না। এর মাঝেই নতুন খবর। আন্দিলে ফেলুকায়োর উদ্দেশে বর্ণবৈষম্য মূলক মন্তব্যের জন্য সরফরাজকে ক্ষমা করে দিয়েছে দক্ষিণ আফ্রিকা দল! অধিনায়ক ফাফ ডুপ্লেসিস বিষয়টি মিডিয়ার সামনে এনেছে বলেছেন, ক্ষমা করলেও এই ঘটনা ভুলতে পারবেন না তারা।

ডারবানে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকার মধ্যে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটসম্যান ফেলুকায়োকে ‘কালো’ বলে সম্বোধন করেন তিনি। যা ধরা পড়েছিল স্টাম্প মাইক্রোফোনে। এবং সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা শুরু হয়। এই ব্যাপারে ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালের থেকে রিপোর্টও পেয়েছে আইসিসি। এখনও বিষয়টি নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আইনি বিশেষজ্ঞদের পরামর্শও নেওয়া হচ্ছে।

তবে সরফরাজ খান বুধবার ওই মন্তব্যের জন্য সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চেয়েছেন। তিনি বলেছেন, ফেলুকায়োকে উদ্দেশ্য করে এই মন্তব্য তিনি করেননি। হতাশায় তাঁর মুখ থেকেই এটা বেরিয়ে গিয়েছে। এর পরেই ডুপ্লেসিস বলেছেন, ‘সরি বলেছে বলেই আমরা ক্ষমা করে দিয়েছি তাকে। সরফরাজ ক্ষমা চেয়েছে। এই মন্তব্যের দায়িত্ব নিয়েছে। এখন এটা আর আমাদের হাতে নেই। ব্যাপারটা আইসিসি দেখছে।’

ঘটনা ম্যাচের ৩৭তম ওভারের। বল করছিলেন পাকিস্তানের বাঁ-হাতি পেসার শাহিন আফ্রিদি। ওভারের তৃতীয় বলে কভারে ড্রাইভ মারতে গিয়েছিলেন ফেলুকায়ো। কিন্তু ব্যাটের কানায় লেগে বল স্টাম্পের পাশ গিয়ে বেরিয়ে যায়। বেঁচে গিয়ে সিঙ্গল নেন ফেলুকায়ো। এভাবে তার বেঁচে যাওয়া দেখে সরফরাজ আহমেদ উর্দুতে যা বলেছিলেন, তার মানে দাঁড়ায়, ‘ওহে কাইল্যা, তোমার মা আজ কোথায় বসে আছেন? তোমার জন্য কী প্রার্থনা করেছেন উনি?’ যদিও তা কোনো নির্দিষ্ট ব্যক্তির উদ্দেশে করা হয়নি বলে জানিয়েছেন তিনি।

এই প্রসঙ্গে ডুপ্লেসিস বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকায় এলে বর্ণবিদ্বেষী মন্তব্য করার সময় সতর্ক থাকতে হবে। আমি নিশ্চিত যে সরফরাজ এটা ফেলুকায়োকে উদ্দেশ্য করে বলেনি। তবে সে এই ঘটনার দায়িত্ব নিয়েছে। এখন দেখতে হবে এর পরিণতি কী হয়। আমরা এটাকে একেবারেই হালকাভাবে নিচ্ছি না। কিন্তু সঙ্গে সঙ্গে ক্ষমা চাওয়ার মধ্যে ও যে অনুতপ্ত, সেটা বোঝা গেছে। আমরা সে কারণেই ক্ষমা করে দিয়েছি। তবে ব্যাপারটাকে মোটেই ধামাচাপা দিতে চাইছি না।’

বর্ণবাদী মন্তব্য নিয়ে ঘটনার শিকার ফেলুকায়ো এখনও অনলাইন কিংবা অফলাইনে কোনো মন্তব্য করেননি। বিষয়টি নিয়ে ডুপ্লেসিস বলেন, ‘ও ব্যাপারটা খেয়ালই করেনি। সেজন্যই তাকে উদ্দেশ্য করে কিছু বলা হয়েছে বলে মনে করেনি। আমরা ব্যাপারটা সেভাবে বুঝতে পারিনি বলে এটা বড় ব্যাপার হয়ে ওঠেনি।’

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর