,

ডেভিড ওয়ার্নার মজে আছেন অস্ট্রেলিয়ান ওপেনে

news-image

কনুইয়ের ইনজুরিতে পড়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মাঝপথেই নিজ দেশে ফিরে ফিরে গিয়েছিলেন অস্ট্রেলিয়ার সাবেক সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার। বিপিএল দল সিলেট সিক্সার্স তাকে অধিনায়ক নির্বাচিত করেছিল। তার নেতৃত্ব, পারফর্মেন্স এবং অন ফিল্ড অ্যাটিচুড খুবই প্রশংসিত হয়েছিল। কিন্তু সুখ কপালে সইল না সিলেটের। দেশে ফিরে গিয়ে ওয়ার্নার এখন অস্ট্রেলিয়ান ওপেন দেখে সময় কাটাচ্ছেন। 

আজ অস্ট্রেলিয়ান ওপেনে মুখোমুখি হয়েছিলেন সার্বিয়ান মহাতারকা নোভাক জকোভিচ এবং ফরাসি তারকা লুকাস পওলি। এই উত্তেজনাকর ম্যাচ দেখতে গ্যালারিতে উপস্থিত ছিলেন ডেভিড ওয়ার্নার এবং তার সহধর্মীনী ক্যান্ডিলে ওয়ার্নার। এসময় ওয়ার্নারকে তার বাম হাত কাঁধে ঝুলিয়ে রাখতে দেখা গেছে। ওই হাতেই তিনি চোট পেয়েছিলেন এবং অপারেশন টেবিলেও যেতে হয়েছে। শুধু ওয়ার্নার দম্পতি নয়; তাদের সঙ্গে এদিন খেলা দেখেছেন আরেক অজি লিজেন্ড। তিনি অজেয় অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং।

ওয়ার্নারের চলে যাওয়া ফাইনাল হতেই গুঞ্জন উঠেছিল, ইনজুরি নয়; বিপিএলটাই ভালো লাগছে না তার। সে যাই হোক, দিনশেষে এগুলো গুঞ্জন হয়েই থাকে। ওয়ার্নার যখন অস্ট্রেলিয়ান ওপেন দেখছিলেন, তার কিছু সময়ের ব্যবধানে তার দল সিলেট সিক্সার্স হারিয়ে দিয়েছে রাজশাহী কিংসকে। দুইবার বদলের পর দলটির নেতৃত্বে এখন অলক কাপালি। যদিও বিপিএলে সিলেটের অবস্থায় নেই। ওয়ার্নার কি নিজ দেশে গিয়ে সিলেটের খোঁজ রাখেন?

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?