,

রোহিতদের অদ্ভুত কায়দায় বরণ করল কিউইরা

news-image

প্রথম ওয়ানডে জিতে পাঁচ ম্যাচ সিরিজে এগিয়ে গেছে সফরকারী ভারত। বিরাট কোহলি গেছেন বিশ্রামে। রোহিত শর্মার নেতৃত্বে ফুরফুরে মেজাজে থাকা ভারতীয় দল ওভাল বে স্টেডিয়ামে এসেছে। এই মাঠেই আগামীকাল শনিবার নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে রোহিত শর্মার দল। তার আগে আজ শুক্রবার এই স্টেডিয়ামে অদ্ভুত প্রথায় বরণ করে নেওয়া হলো ভারতীয় দলকে।

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকে টুইট করে জানানো হয়েছে, ‘মাউরি সম্প্রদায় তাদের নিজস্ব প্রথা অনুসারে স্বাগত জানিয়েছে টিম ইন্ডিয়াকে।’ পুরো ভারতীয় স্কোয়াড উপস্থিত ছিল সেখানে। ছিলেন প্রধান কোচ রবি শাস্ত্রী সহ সাপোর্ট স্টাফরা। মাউরি সম্প্রদায়ের সঙ্গে গ্রুপ ছবিও তোলে ভারতীয় দল।  সেই ছবি টুইটারে পোস্ট করেছে বিসিসিআই।

ভারতীয় দলের সহ-অধিনায়ক রোহিত শর্মাকে দেখা যায়, একজন মাউরির মাথায় মাথা ঠেকিয়ে রাখতে। রবি শাস্ত্রী নিজেও একটি টুইট করে মাউরি সম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞতা জানান। এই অভ্যর্থনা তিনি যে অভিভূত, তাও লেখেন। সঙ্গে ছবিও পোস্ট করেন তিনি।

মাউরি সম্প্রদায় হল পলিনেশীয় ভূখণ্ডের এক জনগোষ্ঠী। কয়েকশ বছর আগে তারা নিউজিল্যান্ডে বসতি গড়েন। সময়ের সঙ্গে জীবনযাত্রায় অনেক পরিবর্তন হলেও নিজেদের মৌলিক কিছু বৈশিষ্ট্য ধরে রেখেছেন তারা।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?