,

রিয়াল মাদ্রিদের দুর্দান্ত জয়

news-image

স্পোর্টস ডেস্ক : কোয়ার্টার ফাইনালে নিজেদের মাঠে ৪-২ গোলের ব্যবধানের জয় সেমি ফাইনালের পথে বেশ খানিকটা এগিয়ে রাখল সোলারির শিষ্যদের। অন্যদিকে হেরে গেলেও প্রতিপক্ষের মাঠে ২ গোল দ্বিতীয় লেগের সমীকরণ খানিকটা সহজ করেছে জিরোনাও।

সান্তিয়াগো বার্নাব্যুতে শুরুতেই রিয়াল সমর্থকদের বুকের ধুকপুকানি বেড়ে যায়। ম্যাচের সপ্তম মিনিটেই লোজানোর গোলে পিছিয়ে যায় স্বাগতিকেরা। তবে জবাব দিতে খুব বেশি দেরি করেনি রিয়াল। লুকাস ভাসকেসের গোলে সমতায় ফেরে স্প্যানিশ জায়ান্টরা। ওডিওসোলার বাড়ানো বল থেকে গোল করেন ভাসকেস। এরপর প্রথমার্ধের ৪২তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান সার্জিও রামোস। ভিনিসিউস জুনিয়র জিরোনার ডি বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। রামোসের গোলে ২-১ গোলের ব্যবধানে খেলা শেষ করে সোলারির শিষ্যরা।

দ্বিতীয়ার্ধে সমতায় ফিরে আবারও রিয়ালের ভাগ্য পেন্ডুলামে ঝুলিয়ে দেয় জিরোনা। ৬৬তম মিনিটে পেনাল্টি থেকে বল জালে জড়াতে ভুল করেননি গ্রানেল। ডি বক্সের মধ্যে বদলি খেলোয়াড় লরেন্তের হাতে বল লাগলে পেনাল্টি পায় অতিথিরা। এবারও জবাব দিতে খুব একটি দেরি করেনি রিয়াল মাদ্রিদ। ৭৭তম মিনিটে রামোসের গোলে সমতায় ফেরে রিয়াল। মার্সেলোর হাওয়ায় ভাসানো বল হেডে জালে জড়ান রামোস। ৮০তম মিনিটে ভিনিসিউসের বাড়ানো বল থেকে জিরোনার কফিনে শেষ পেরেকটি ঠোকেন বেনজেমা।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?