,

ইএফএল কাপের ফাইনালে চেলসি

news-image

স্পোর্টস ডেস্ক : টটেনহাম হটস্পারের খেলোয়াড়েরা দুঃখে কপাল চাপড়াতেই পারেন। ১১ বছর হয়ে গেল বড় একটা ট্রফির খোঁজ করছে দলটি। কাল ইএফএল কাপের ফাইনালে ওঠার সুযোগ ছিল দলটির সামনে। কিন্তু তা ছোঁ মেরে ছিনিয়ে নিল চেলসি! ঘরোয়া কাপ টুর্নামেন্টের সেমিফাইনাল থেকে টানা তিন মৌসুম ছিটকে পড়লে কাল ভালো লাগে? টটেনহাম খেলোয়াড়দের তাই সময়টা এখন মোটেও ভালো কাটার কথা নয়।

ওদিকে চেলসি কাল নিশ্চিতভাবেই হাঁফ ছেড়ে বেঁচেছে। এবার তাঁদের লিগ শিরোপা জয়ের সম্ভাবনা নেই বললেই চলে। তার ওপর এই কাপ টুর্নামেন্টের প্রথম লেগে টটেনহামের কাছে ১-০ গোলে হেরেছিল মাউরিজিও সারির দল। ঘরের মাঠে ফিরতি লেগে তাই ঘুরে দাঁড়াতেই হতো চেলসিকে। ২-১ গোলে ফিরতি লেগ জিতে ঘুরে তাঁরা দাঁড়িয়েছিল ঠিকই, তবে ম্যাচটা গড়ায় টাইব্রেকারে। দুই লেগ মিলিয়ে দুই দল ২-২ গোলের সমতায় দাঁড়ানোয় ম্যাচ গড়ায় স্নায়ুক্ষয়ী এই শেষ অঙ্কে। ৪-২ ব্যবধানে টাইব্রেকার জিতে চেলসি ঠিকই উঠে যায় ফাইনালে।

টটেনহামের হয়ে দুটি শটে লক্ষ্যভেদ করতে পারেননি এরিক দিয়ের ও লুকাস মউরা। দিয়ের গোলপোস্টের ওপর দিয়ে বল পাঠিয়েছেন। আর মউরার শট ঠেকান চেলসি গোলরক্ষক কেপা আরিজাবালাগা। সব প্রতিযোগিতা মিলিয়ে গত ১৬ বছরে এ নিয়ে ১৫তম ফাইনালের মুখ দেখল চেলসি। ২৪ ফেব্রুয়ারি ফাইনালে তাঁদের প্রতিপক্ষ পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?