মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথম শ্বশুরবাড়িতে সাকিব আল হাসান, বরণ করলেন শিল্পমন্ত্রী

news-image

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মনোহরদীতে শ্বশুরের পৈতৃক ভিটায় এসেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বিয়ের ৬ বছর পর এই প্রথম তিনি শ্বশুর বাড়িতে এসেছেন। এদিকে, নিজ এলাকার জামাই সাকিবকে ফুল দিয়ে বরণ করে নেন স্থানীয় সংসদ সদস্য শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন। এ উপলক্ষ্যে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন ও সাকিব আল হাসানকে সংবর্ধনা দেয়া হয়েছে।

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তার শ্বশুর বাড়িতে আগমনে উচ্ছসিত ছিল উপজেলাবাসী। শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন ও জামাই সাকিবের আগমনকে ঘিরে ঢাকা-কিশোরগঞ্জ সড়কের বিভিন্ন স্থানে তোরণ নির্মাণ করা হয়। মনোহরদীসহ বিভিন্ন অঞ্চলের সাকিব ভক্তরা সকাল থেকে তাকে দেখার আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলেন।

দুপুর ১ টায় শিল্পমন্ত্রীসহ সাকিব আল হাসান তার শ্বশুরালয় খিদিরপুর ইউনিয়নের রামপুর সরদার বাড়িতে পৌঁছলে হাজার হাজার ভক্ত-দর্শক তাদের স্বাগত জানায়। পরে সাকিবের শ্বশুর বাড়ি প্রাঙ্গণে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে তাঁদের সংবর্ধনা দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, সাকিব আল হাসান বিশ্ব সেরা ক্রিকেটার। তিনি আমাদের জামাতা। তাকে বরণ করে আজ আমরা আনন্দিত।

তিনি বলেন, সাকিব ক্রিকেটের বিশ্ব সেরা অল-রাউন্ডার। আরেকজন অলরাউন্ডার আছে বাংলাদেশে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। যিনি নিজে খেলেন এবং খেলান। যা দেখে সারা বিশ্ব অবাক। প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে আমি অল-রাউন্ডার সাকিব আল হাসানের নিকট আশা করি, আগামী বিশ্বকাপও আমরা তাদের নেতৃত্বে বাংলাদেশে আনতে পারবো।

জাতীয় টি টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান বলেন, শ্বশুর বাড়িতে কখনো আসা হয়নি, প্রথম বার আসলাম। ভালো লেগেছে। প্রথম বারের মতো শ্বশুর বাড়িতে আসায় শিল্পমন্ত্রীকে ধন্যবাদ তিনি আরও বলেন, আপনারা আমার জন্য দোয়া করবেন। বাংলাদেশ ক্রিকেটের জন্য দোয়া করবেন। যাতে আগামীতে আমরা বিশ্বকাপ আনতে পারি।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শিল্পমন্ত্রীর জামাতা বিডিজি মাগুরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও রংপুর রাইডার্সের চেয়ারম্যান মোস্তফা আজাদ মহিউদ্দিন, মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিক হাসান, সাকিব আল হাসানের শ্বশুর মমতাজ উদ্দিন সরদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট ফজলুল হক, সাধারণ সম্পাদক প্রিয়াশীষ রায়, মনোহরদী পৌর মেয়র মোহাম্মদ আমিনুর রশিদ সুজন, খিদিরপুর ইউনিয়ন চেয়ারম্যান মাহবুবুর রহমান জামিল প্রমুখ।

উল্লেখ্য, ক্রিকেটার সাকিব আল হাসান মনোহরদী উপজেলার রামপুর গ্রামের আমেরিকান প্রবাসী মমতাজ উদ্দিনের মেয়ে সরদার উম্মে রুমান আহমেদ শিশিরকে বিয়ে করেন। বিয়ের পর এবারই প্রথম সাকিব আল হাসান তার শ্বশুরালয়ে আগমন করেন। বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক