,

নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলে নতুন চমক

news-image

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। এই দলে নতুন মুখ তরুণ স্পিনার নাঈম হাসান। এর আগে টেস্ট অভিষেক হলেও ওয়ানডে দলে এই প্রথম বারের মতো ডাক পেয়েছেন তিনি।

বিপিএলে নজরকাড়া পারফরম্যান্স দেখিয়ে দলে ফিরেছেন তারকা ব্যাটসম্যান সাব্বির রহমান ও পেসার তাসকিন আহমেদ। ছয় মাসের নিষেধাজ্ঞা কমিয়ে দলে ফিরেছেন সাব্বির। তাঁর নিষেধাজ্ঞা কমানো হয়েছে এক মাস। আগামী ফেব্রুয়ারির শেষ দিকে তাঁর নিষেধাজ্ঞা শেষ হওয়ার কথা। গত জুলাইতে ওয়েস্ট ইন্ডিজ সফরে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন তিনি।

পেসার তাসকিন ২০১৭ সালের অক্টোবরে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই সিরিজের পর একদিনের ম্যাচের দলে আর সুযোগ পাননি তিনি। বাজে পারফরম্যান্সের কারণেই দলের বাইরে ছিলেন তিনি। দল থেকে বাদ পড়েছেন ওপেনার ইমরুল কায়েস, অলরাউন্ডার আরিফুল হক, পেসার আবু হায়দার রনি ও স্পিনার নাজমুল ইসলাম অপু।

এই সিরিজে তিনটি ওয়ানডে ও তিনটি টেস্ট খেলবে বাংলাদেশ। নেপিয়ারে প্রথম ওয়ানডে হবে ১৩ ফেব্রুয়ারি। এরপর ১৬ ও ২০ ফেব্রুয়ারি বাকি দুটি ওয়ানডে খেলবে দুই দল। আর তিনটি টেস্ট হবে ২৮ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ, ৮ থেকে ১২ মার্চ ও ১৬ থেকে ২০ মার্চ।

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে দল

মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাইফউদ্দিন, মোহাম্মদ মিঠুন, নাঈম হাসান, তাসকিন আহমেদ ও সাব্বির রহমান।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?