,

চিটাগং ভাইকিংসের জয়

news-image

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ২৭তম ম্যাচে মুখোমুখি হয় রাজশাহী কিংস ও চিটাগং ভাইকিংস। মিরপুর শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এদিন রাজশাহী কিংসের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় চিটাগং অধিনায়ক মুশফিকুর রহিম। প্রথমে ব্যাট হাতে মেহেদি হাসান মিরাজের রাজশাহী করে ১৫৭ রান। ১৫৮ রানের টার্গেটে নেমে চিটাগং ভাইকিংস মুশফিকুর রহিম ও মোসাদ্দেক হোসেনের ব্যাটে ভর করে ১৯.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন মুশফিকুর রহিম।

ব্যাট করতে নেমে ৩০ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে বসে চিটাগং ভাইকিংস। এরপর মুশফিকুর রহিম ও নাজিবুল্লাহ জারদান ৪১ রানের জুটি। গড়েন। দলীয় ৭১ রানের মাথায় ১৯ বলে ২৩ রান করে জঙ্কারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন জারদান। এক প্রান্ত আগলে রেখে অপরাজিত থেকেই ম্যাচ জয় করে ফেরেন মুশফিক। তাকে দারুণ সঙ্গ দেন সৈকত। ৪৬ বলে ৬৪ রানে মুশফিক ও ২৬ বলে ৪৩ রানে সৈকত অপরাজিত থাকেন। রাজশাহীর হয়ে তিন উইকেট নেন আরাফাত সানি ও একটি নেন মেহেদি হাসান মিরাজ।

এর আগে লরি ইভান্সের ব্যাটে ভর করেই চিটাগং ভাইকিংসের বিপক্ষে নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৫৭ রান সংগ্রহ করে রাজশাহী কিংস। চিটাগং’র হয়ে খালেদ দুটি উইকেট লাভ করেন। এছাড়া একটি করে উইকেট পান ফ্রাইলিঙ্ক, সানজামুল ও আবু জায়েদ।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?