,

অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় সেরেনার

news-image

স্পোর্টস ডেস্ক : ২৩ বারের গ্র্যান্ড স্লামজয়ী সেরেনা উইলিয়ামসকে অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় করে দিলেন চেক লললা ক্যারোলিনা প্লিসকোভা। মার্কিন কৃষ্ণকলিকে তিনি হারিয়েছেন ৬-৪, ৪-৬, ৭-৫ গেমে।

সেরেনার বিপক্ষে ম্যাচ, চাপে থাকার কথা তো প্রতিপক্ষেরই। কিন্তু প্লিসকোভা এদিন ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়েছেন। প্রথম সেটটি ৬-৪ গেমে জিতে নেন তিনি।

তবে সেরেনাও তো ছাড়বার পাত্র নন। দ্বিতীয় সেটে দারুণভাবে লড়াইয়ে ফেরেন নারী টেনিসের সর্বকালের সেরা এই তারকা। ৪-৬ গেমে এই সেটটি জিতে নেন তিনি।

তৃতীয় সেটে এসে তো মনে হচ্ছিল ফেবারিট হিসেবে সেরেনাই জিতে যাবেন। একটা সময় তিনি এগিয়ে গিয়েছিলেন ৫-১ ব্যবধানে। সেখান থেকে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ান প্লিসকোভা।

যদিও প্লিসকোভার এই ঘুরে দাঁড়ানোয় সেরেনার চোটের কতটা অবদান ছিল, সেই প্রশ্ন থাকতেই পার। এগিয়ে থাকার পর একটি গেম হারিয়ে পায়ে হাত দিয়ে বসে পড়তে দেখা যায় সেরেনাকে। চোটের কারণে অতিরিক্ত সময়ও নিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ৭-৫ গেমে শেষ সেটটা জিতে নেন ষষ্ঠ বাছাই প্লিসকোভা।

সেমিফাইনালে প্লিসকোভার প্রতিপক্ষ নাওমি ওসাকার। এলিনা ভিতোলিনাকে ৬-৪, ৬-১ সেটে উড়িয়ে দিয়েই শেষ চারে নাম লিখিয়েছেন তিনি।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর