,

টসে জিতে খুলনাকে ব্যাটিংয়ে পাঠালো রংপুর (সরাসরি)

news-image

স্পোর্টস ডেস্ক : আজ হারলেও সব শেষ হয়তো বলা যাবে না। কাগজে-কলমে খুলনা টাইটানসের এরপরও সুযোগ থাকবে বিপিএলে। কিন্তু প্রথম ৭ ম্যাচের ৬টিতেই হেরে বসা খুলনা ভালোভাবেই জানে আজ হারলেই কার্যত বিপিএলকে বিদায় জানিয়ে দিতে হবে তাদের। রংপুর রাইডার্সের অবস্থাও খুব একটা ভালো নয়। ৭ ম্যাচে ৩ জয়ে প্লে অফের অবস্থানের বাইরে আছে তারা। আজ রংপুর-খুলনা ম্যাচটা তাই খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এমন ম্যাচে টসে জিতে ফিল্ডিং বেছে নিয়েছে রংপুর।

জুনায়েদ সিদ্দিকের দুর্দান্ত ফর্মের পরও টপ অর্ডারে ভালো জুটি পাচ্ছে না খুলনা। নিয়মিতই তাই একাদশে পরিবর্তন আনতে হচ্ছে তাদের। আজও তিনটি পরিবর্তন নিয়ে দল নামিয়েছে তারা। ওদিকে গত ম্যাচেই দুর্দান্তভাবে রান তাড়া করে ম্যাচ জিতে আত্মবিশ্বাসী মাশরাফিরা। দলের টপ অর্ডারে চার বিদেশির অবস্থান দলটিকে হঠাৎ করেই ভয়ংকর করে তুলেছে। তাই একাদশে কোনো পরিবর্তন আনেনি তার।

খুলনা টাইটানস: জুনায়েদ সিদ্দিক, আল আমিন, ব্রেন্ডন টেলর, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ, আরিফুল হক, ডেভিড ভিসে, তাইজুল ইসলাম, জুনায়েদ খান, ইয়াসির শাহ, শুভাশীষ রয়।

রংপুর রাইডার্স: ক্রিস গেইল, অ্যালেক্স হেলস, রাইলি রুশো, এবি ডি ভিলিয়ার্স, মোহাম্মদ মিঠুন, নাহিদুল ইসলাম, মাশরাফি বিন মুর্তজা, ফরহাদ রেজা, নাজমুল ইসলাম, শফিউল ইসলাম, সোহাগ গাজী।

 

 

https://www.youtube.com/watch?v=1iLiCQXXexk

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?