,

মুস্তাফিজুর রহমান আইসিসি’র বর্ষসেরা ওয়ানডে একাদশে

news-image

স্পোর্টস ডেস্ক : ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ২০১৮ সালের বর্ষসেরা ওয়ানডে একাদশ ঘোষণা করেছে। আর দুর্দান্ত পারফরম্যান্স করে বাংলাদেশ দল থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে এই দলে জায়গা করে নিয়েছেন টাইগার তারকা মুস্তাফিজুর রহমান।

আইসিসির ওয়েবসাইটে মুস্তাফিজ সম্পর্কে বলা হয়েছে, ২০১৮ সাল অসাধারণ কেটেছে বাংলাদেশি এই ফাস্ট বোলারের। ২১.৭২ গড়ে তুলে নিয়েছেন ২৯টি উইকেট। এশিয়া কাপে তার দখলে ছিল ১০টি উইকেট, যা রশিদ খান ও কুলদীপ যাদবের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ। বলের দুই পাশেই তার সুইং করার ক্ষমতা রয়েছে। সেই সঙ্গে তার স্লোয়ারগুলো তাকে ওয়ানডেতে সেরা বোলার বানিয়েছে।

ওয়ানডে একাদশে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে দলনেতা করা হয়েছে।
আইসিসি বর্ষসেরা ওয়ানডে একাদশ:
রোহিত শর্মা (ভারত)
জনি বেয়ারস্টো (ইংল্যান্ড)
বিরাট কোহলি (ভারত) (অধিনায়ক)
জো রুট (ইংল্যান্ড)
রস টেইলর (নিউজিল্যান্ড)
জস বাটলার (ইংল্যান্ড) (উইকেটরক্ষক)
বেন স্টোকস (ইংল্যান্ড)
মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ)
রশিদ খান (আফগানিস্তান)
কুলদীপ যাদব (ভারত)
জসপ্রিত বুমরাহ (ভারত)

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?