,

আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে মোস্তাফিজ

news-image

ওয়ানডে ক্রিকেটে ২০১৮ সালটা দারুণ কেটেছে বাংলাদেশ ক্রিকেট দলের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানের। ১৮ ম্যাচে মাত্র ৪.২০ ইকোনমি এবং ২১.৭২ গড়ে শিকার করেছিলেন ২৯টি উইকেট। নিজের দুর্দান্ত বোলিংয়ের ছাপ রেখেছেন এশিয়া কাপ কিংবা ওয়েস্ট ইন্ডিজের মাটিতে খেলতে গিয়ে।এমন পারফরম্যান্সের পুরষ্কারস্বরুপ অনেক ক্রিকেট বিশ্লেষক ও ক্রিকেটভিত্তিক ম্যাগাজিনের বর্ষসেরা ওয়ানডে একাদশে জায়গা পেয়েছিলেন মোস্তাফিজ। এবার সবকিছু ছাপিয়ে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির আনুষ্ঠানিক বর্ষসেরা ওয়ানডে একাদশেও জায়গা করে নিয়েছেন তিনি।যথারীতি ২০১৮ সালের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে ঘোষিত আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশের নেতৃত্বে রয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি।

তার এ দলে জাসপ্রিত বুমরাহর সঙ্গে পেস বোলিং ডিপার্টমেন্ট সামলানোর দায়িত্বই রয়েছে কাটার মাস্টার মোস্তাফিজের কাঁধে।এছাড়া বর্ষসেরা এ একাদশে জয়জয়কার ঘটেছে ইংল্যান্ডের ক্রিকেটারদের। সবচেয়ে বেশি ৪ জন ক্রিকেটার সুযোগ পেয়েছেন ইংল্যান্ড থেকে। ভারতীয় ক্রিকেটারও রয়েছেন ঠিক ৪ জনই। এছাড়া বাকি তিনজনের একজন হলেন বাংলাদেশের মোস্তাফিজ, অন্য দুইজন নিউজিল্যান্ডের রস টেলর এবং আফগানিস্তানের রশিদ খান।একইসঙ্গে বর্ষসেরা টেস্ট একাদশও ঘোষণা করেছে আইসিসি। ২০১৮ সালের সেরা টেস্ট দলের নেতৃত্বেও রয়েছেন কোহলিই। তবে এই দলে নেই বাংলাদেশের কোনো খেলোয়াড়। সবচেয়ে ৩ জন করে রয়েছেন ভারত ও নিউজিল্যান্ড থেকে। এছাড়া শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, উইন্ডিজ, অস্ট্রেলিয়া ও পাকিস্তান থেকে রয়েছেন একজন করে খেলোয়াড়।

বর্ষসেরা ওয়ানডে একাদশ (ব্যাটিং ক্রম অনুসারে) : ১. রোহিত শর্মা (ভারত) ২. জনি বেয়ারস্টো (ইংল্যান্ড) ৩. বিরাট কোহলি (অধিনায়ক-ভারত) ৪. জো রুট (ইংল্যান্ড)৫. রস টেলর (নিউজিল্যান্ড) ৬. জশ বাটলার (উইকেটরক্ষক-ইংল্যান্ড) ৭. বেন স্টোকস (ইংল্যান্ড)
৮. মোস্তাফিজুর রহমান (বাংলাদেশ) ৯. রশিদ খান (আফগানিস্তান) ১০. কুলদ্বীপ যাদভ (ভারত)
১১. জাসপ্রিত বুমরাহ (ভারত)

বর্ষসেরা টেস্ট একাদশ (ব্যাটিং ক্রম অনুসারে) : ১. টম লাথাম (নিউজিল্যান্ড)২. দিমুথ করুনারত্নে (শ্রীলঙ্কা)৩. কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড)৪. বিরাট কোহলি (অধিনায়ক-ভারত)
৫. হেনরি নিকলস (নিউজিল্যান্ড)৬. রিশাভ পান্ত (উইকেটরক্ষক-ভারত)৭. জেসন হোল্ডার (উইন্ডিজ)৮. কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা)৯. নাথান লিয়ন (অস্ট্রেলিয়া)১০. জাসপ্রিত বুমরাহ (ভারত)১১. মোহাম্মদ আব্বাস (পাকিস্তান)

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?