,

সাকিব-মাশরাফিদের বিপিএলে কি অবস্থা?

news-image

স্পোর্টস ডেস্ক : কাল শেষ হয়েছে বিপিএলের সিলেট পর্ব। মোট ৪৬ ম্যাচের এই টুর্নামেন্টে শেষ নিষ্পত্তি হয়েছে ২২ ম্যাচের। অর্থাৎ বিপিএল যে প্রায় অর্ধেক পথ পেরিয়ে চলে এসেছে সে কথা বলাই যায়। কাল ঢাকা পর্ব শুরুর আগে মাশরাফি বিন মুর্তজা কিংবা সাকিব আল হাসানদের দলের ঠিক কি অবস্থা?

সাকিবের ঢাকা ডায়নামাইটস এবার বিপিএলে দুর্দান্ত খেলছে। ৬ ম্যাচে তাঁদের হার মাত্র ১টি। বাকি ৫ ম্যাচ জিতে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ঢাকা। ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় মুশফিকুর রহিমদের চিটাগং ভাইকিংস। কুমিল্লা ভিক্টোরিয়ানসের সংগ্রহও ৮ পয়েন্ট। ৬ ম্যাচ খেলা তামিম ইকবালদের এই দলের অবস্থান তিনে। এরপরই মাশরাফি বিন মুর্তজার রংপুর রাইডার্স। চারে রয়েছে দলটি। বাকি তিনটি দল যথাক্রমে রাজশাহী কিংস, সিলেট সিক্সার্স ও খুলনা টাইটানস।

এবার বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষ পাঁচে বিদেশিদের আধিপত্যই বেশি। রান তোলায় শীর্ষ তিন ব্যাটসম্যান যথাক্রমে রাইলি রুশো (৭ ম্যাচে ৩৪৯), নিকোলাস পুরান (৭ ম্যাচে ২৪৪) ও ডেভিড ওয়ার্নার (৭ ম্যাচে ২২৩)। এরপর জুনায়েদ সিদ্দিকি (৭ ম্যাচে ২০৩) ও মুশফিকুর রহিম (৫ ম্যাচে ১৯১)। ওয়ার্নার সিলেট সিক্মার্স ছেড়ে দেশে ফেরায় পুরানের সঙ্গে বেশ ভালো একটা লড়াই হবে দেশি ব্যাটসম্যানদের। এখনো বেশ কিছু ম্যাচ থাকায় রুশোকে ধরে ফেলার সম্ভাবনাও রয়েছে মুশফিকের।

পয়েন্ট তালিকার শীর্ষে সাকিবের ঢাকা। ছবি: প্রথম আলো

পয়েন্ট তালিকার শীর্ষে সাকিবের ঢাকা

বোলিংয়ে অবশ্য পুরো ভিন্ন পরিস্থিতি। শীর্ষ পাঁচে চারজনই দেশি ক্রিকেটার। ৭ ম্যাচে ১৪ উইকেট নিয়ে শীর্ষে সিলেট সিক্সার্সের পেসার তাসকিন আহমেদ। রংপুরের শফিউল ইসলাম ৭ ম্যাচে ১৩ উইকেট নিয়ে দুইয়ে এবং তাঁদের সমানসংখ্যক ম্যাচে ১২ উইকেট নিয়ে তিনে রংপুর অধিনায়ক মাশরাফি। ঢাকা অধিনায়ক সাকিব ৬ ম্যাচে ১০ উইকেট নিয়ে চারে। শীর্ষ পাঁচের তলানিতে থাকা একমাত্র বিদেশি রবি ফ্রাইলিঙ্ক। ৪ ম্যাচে ৯ উইকেট নিয়েছেন চিটাগং ভাইকিংসের এই পেসার।

বিপিএল পয়েন্ট টেবিল:

          দল ম্যাচ জয় হার  পয়েন্ট রান রেট
ঢাকা ডায়নামাইটস ৬ ৫ ১ ১০ ১.৯৪২
চিটাগং ভাইকিংস ৫ ৪ ১ ৮ ০.৩৫৬
কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৪ ২ ৮ ০.২২৬
রংপুর রাইডার্স ৭ ৩ ৪ ৬ ০.২৪৬
রাজশাহী কিংস ৬ ৩ ৩ ৬ –০.৭৫
সিলেট সিক্সার্স ৭ ২ ৫ ৪ –০.৮০৯
খুলনা টাইটানস ৭ ১ ৬ ২ –০.৯৪৫

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?