,

দুই চ্যাম্পিয়ন এক ফ্রেমে!

news-image

স্পোর্টস ডেস্ক : এবার এক ফ্রেমে দেখা গেল দুই চ্যাম্পিয়নকে। ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে রজার ফেডেরার। শনিবার মেলবোর্নে এমন ছবিই দেখা গেল। যা ক্রিকেট ও টেনিসের দুই গ্রেটের সাক্ষাৎ হিসেবেই চিহ্নিত হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

শুক্রবার অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার দ্বিপাক্ষিক একদিনের সিরিজ জিতেছে ভারত। এর আগে এশিয়ার প্রথম অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জিতেছেন বিরাট কোহালি। একই সফরে টেস্ট ও একদিনের সিরিজ জেতার দুর্লভ রেকর্ড এখন নেতা কোহালির মুকুটে। টি-টোয়েন্টি সিরিজ থেকেছে অমীমাংসিত। যদি বৃষ্টিতে দ্বিতীয় টি-টোয়েন্টি ভেস্তে না যেত, তা হলে কুড়ি ওভারের ক্রিকেটেও সিরিজ জিততো ভারত।

রজার ফেডেরার এখন খেলছেন অস্ট্রেলিয়ান ওপেনে। শনিবার মেলবোর্ন পার্কের রড লেভার এরিনাতে গিয়ে ফেডেরারের সঙ্গে দেখা করেন বিরাট কোহালি। ছিলেন তাঁর স্ত্রী বলিউডের অভিনেত্রী আনুশকা শর্মাও। তিনজনে ছবি তোলেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন তিনি। আনন্দবাজার।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?