,

রোনালদোর ২৩ মাসের জেল হতে পারে!

news-image

স্পোর্টস ডেস্ক : গত বছর স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালির ক্লার জুভেন্টাসে পাড়ি দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো৷ তবে এরই মধ্যে পর্তুগিজ তারকার বিরুদ্ধে বিপুল পরিমাণ কর ফাঁকির অভিযোগ উঠেছে৷ গত বছরই স্প্যানিশ ট্যাক্স অথরিটির সঙ্গে ১ কোটি ৮৮ লক্ষ ইউরোর বিনিময়ে কোনরকমে সাজার হাত থেকে রক্ষা পান রোনালদো। কিন্তু ব্যাপারটা এত সহজে মিটছে না।

জানা গেছে, আগামী মঙ্গলবার মাদ্রিদের আদালতে রোনালদোর কর ফাঁকির মামলার চূড়ান্ত শুনানি হবে। পরিস্থিতি যা তাতে কর ফাঁকির মামলায় ফেঁসে যেতে পারেন রোনালদো। স্প্যানিশ সংবাদমাধ্যম জানাচ্ছে, রোনালদো এর আগে মামলার সমাধান করার চেষ্টা করলেও সম্ভব হয়নি। ফলে আরও একবার একই মামলায় সমস্যায় পড়তে পারেন তিনি।

এদিকে, ধর্ষণ-কাণ্ডে নাম জড়ানোয় ইতিমধ্যে বেশ অস্বস্তিতে রয়েছেন সিআরসেভেন। ক্যাথরিন মায়োরগা নামের এক মহিলা তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন। সেই মামলায় ক্রমশ কোণঠাঁসা হয়ে পড়ছেন রোনালদো। ইতিমধ্যে রোনালদোর কাছে ডিএনএ’র নমুনা চেয়ে পাঠিয়েছে লস এঞ্জেলস পুলিশ। এসবের মধ্যে আবার নতুন ঝামেলা।
সোমবার সিরিয়া-এ লিগে চিয়েভোর বিরুদ্ধে খেলে মাদ্রিদ উড়ে যাওয়ার কথা জুভেন্টাস তারকার৷ সেখানে মামলার শুনানির সময় তাঁর আদালতে উপস্থিত থাকার কথা। কর ফাঁকির ক্ষেত্রে স্পেনে আইন খুব কড়া। এর আগে মেসির নামও জড়িয়েছিল কর-ফাঁকি কাণ্ডে। আর এবার রোনালদো!

স্প্যানিশ সংবাদমাধ্যমের একাংশের দাবি, কর ফাঁকির জন্য কড়া শাস্তির মুখে পড়তে হতে পারে রোনালদোকে। এক্ষেত্রে রোনালদোর ২৩ মাসে জেল হতে পারে বলে শোনা যাচ্ছে৷ ইতিমধ্যেই ৫৭ লক্ষ ইউরো দিয়ে দিয়েছেন রোনালদো৷ পাশাপাশি সুদ বাবদ ১০ লক্ষ ইউরো জমা দিয়েছেন৷ কিন্তু তাতেও মামলা থেকে রক্ষা পাননি তিনি।

মঙ্গলবারই তাঁর ভাগ্য নির্ধারণ হবে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে, রিয়ালের সমর্থকরা রোনালদোর মাদ্রিদে ফেরায় বেজায় খুশি। তাঁদের বক্তব্য, যে কারণেই হোক, রোনালদো এতদিন পর আবার ফিরছেন মাদ্রিদে!

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?