,

সালাহর জোড়া গোলে লিভারপুলের জয়

news-image

স্পোর্টস ডেস্ক : কোথায় লিভারপুল আর কোথায় ক্রিস্টাল প্যালেস। পয়েন্ট টেবিলের শীর্ষে লিভারপুলের অবস্থান আর প্যালেস আছে রেলিগেশনের ৩ ধাপ ওপরে। এমন দুটি দলের লড়াই তো অসম হওয়ার কথা, বিশেষ করে অ্যানফিল্ডে। কিন্তু এমন ম্যাচটাই কি না হলো হাড্ডাহাড্ডি। সাত গোলের ম্যাচ শেষ মুহূর্ত পর্যন্ত উত্তেজনা ছড়াল এবং অবশেষে ৪-৩ গোলে জয় পেল লিভারপুল। জোড়া গোল করেছেন মোহাম্মদ সালাহ।

ম্যাচটি কতটা হাড্ডাহাড্ডি হয়েছে, তা বোঝা যায় অতিরিক্ত যোগ করা সময়েও গোল হয়েছে দুইটি। সেটাও আবার ৯৩ ও ৯৫ মিনিটে। সাত গোলের ছয়টি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। যে যেভাবে পেরেছে দ্বিতীয়ার্ধে যেন গোল করেছে। গোলমেলে দ্বিতীয়ার্ধের আগে প্রথমার্ধে গোলের খাতা খুলেছে প্যালেসের টাউনসেন্ড। দ্বিতীয়ার্ধ দলকে সমতায় ফেরান মোহাম্মদ সালাহ। ৫৩ মিনিটে আবার রবার্তো ফিরমিনোর গোলে এগিয়ে যায় লিভারপুল। ১২ মিনিট পরেই টমকিন্সের গোলে সমতায় ফিরে প্যালেস,২-২। ৭৫ মিনিটে আবার দলকে এগিয়ে দিয়েছেন সালাহ (৩-২)। ৯৩ মিনিটে ৪-২ করেছেন লিভারপুলের সাদিও মানে। শেষ বাঁশি বাজার আগে ৪-৩ করেছে মায়ের।

ওদিকে টানা সাত ম্যাচ জয় নিয়ে মাঠ ছেড়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ব্রাইটনের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে অলরেডরা। ইউনাইটেডের পক্ষে একটি করে গোল করেছেন পগবা ও রাশফোর্ড।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?