,

হার্দিক-রাহুলকে সমর্থন দিলেন কট্টর নারীবাদীও!

news-image

অনলাইন ডেস্ক : টিভি শো ‘কফি উইথ করণ’ এ বেমক্কা মন্তব্য করে এখন ক্যারিয়ারই হুমকির মুখে ফেলে দিয়েছেন ভারতের দুই তারকা ক্রিকেটার লোকেশ রাহুল এবং হার্দিক পাণ্ডিয়া। নারীদের উদ্দেশে যে অসম্মানজনক মন্তব্য হার্দিক-রাহুলরা করেছে, সে বিষয়ে আমলই দিতে চাইছেন না বলি অভিনেত্রী স্বরা ভাস্কর। কট্টর নারীবাদী এই নায়িকা এটাকে ‘সংবেদনশীলতা’ হিসেবে দেখছেন; এবং তার কাছে এটা কোনো অপরাধ নয়।

দুই ক্রিকেটারের মন্তব্য নিয়ে যখন সারা ভারত উত্তাল হয়ে আছে, তখন সোশ্যাল সাইট টুইটারে স্বরা লিখেছেন, ‘আমি নারীবাদের কট্টর সমর্থক। তবে সংবেদনশীল না হওয়াকে অপরাধ মনে করি না।’

উল্লেখ্য, ‘কফি উইথ করণ’ এ যে দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দিয়ে নিজেদের বিপদ ডেকে এনেছেন হার্দিক ও রাহুল। অস্ট্রেলিয়া সিরিজে দলে থাকা সত্ত্বেও তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে। অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ হয়েছেন। আইপিএল থেকেও তাদের নিষিদ্ধ করার দাবি উঠেছে। এমনকি বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড সিরিজেও তাঁদের বাদ দিয়েছে বিসিসিআই। অনেকেই মনে করছে, হার্দিক ও রাহুলের ক্রিকেট কেরিয়ার নিয়েই না টানাটানি শুরু হয়।

সারা দেশে হার্দিক ও রাহুলকে নিয়ে যে ধরনের বিদ্বেষ তৈরি হয়েছে তাতে চাপে পড়েই উচ্চ পর্যায়ের তদন্ত করতে চলেছে বিসিসিআই। কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটরস (সিওএ) ইতিমধ্যেই হার্দিক ও রাহুল ইস্যুতে শীর্ষ আদালতের কাছে অম্বুডসম্যান নিয়োগের জন্য আবেদন করেছে। আদালত কর্তৃক নিয়োগকৃত এই অম্বুডসম্যান হার্দিক-রাহুলের বক্তব্য নিয়ে যাবতীয় তদন্ত করবেন। তবে স্বরার কাছে হার্দিক-রাহুলের বিষয়টি একেবারেই তুচ্ছ। এই বিষয় নিয়ে এত লাফালাফির কিছু নেই।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর