,

মাঠে নামার আগে ডি ভিলিয়ার্স যা বললেন

news-image

স্পোর্টস ডেস্ক : এবি ডি ভিলিয়ার্স মানেই যে আকাশছোঁয়া প্রত্যাশা; বিশ্বসেরা ক্রিকেটার খুব ভালো করে জানেন সেটা। প্রত্যাশা পূরণের চাপ নিয়ে ওয়ানডে ক্রিকেটের দ্রুততম সেঞ্চুরিয়ান বিপিএলে আলো ছড়াবেন, এমনটাই চাওয়া বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের। দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এখন সিলেটে। ‘৩৬০ ডিগ্রি’ ক্রিকেটারের উপস্থিতিতে যেন পাল্টে গেছে বিপিএলের আবেদন!

সিলেট সিক্সার্সের বিপক্ষে মাঠ মাতাতে আজ মাঠে নামছেন তিনি। মাঠের লড়াইয়ে নামার আগে মিডিয়ার মুখোমুখিতে রংপুর রাইডার্সকে নিয়ে প্রত্যাশা পূরণের কথা বললেন। স্বপ্ন পূরণের কথা বললেন।

ডি ভিলিয়ার্স বলেন, ‘রংপুরের হয়ে আমি এখনো খেলিনি। যদি সুযোগ পাই, তাহলে আজ আমার প্রথম ম্যাচ। ক্রিকেটারদের নামগুলোর দিকে খেয়াল করেন, তাহলে দেখবেন রংপুর খুবই শক্তিশালী ও ব্যালান্সড একটি দল। গত মৌসুমে রংপুর খুব ভালো ক্রিকেট খেলেছে। এখনো নক আউট পর্বে খেলার সুযোগ রয়েছে আমাদের। এজন্য পরের ৬ ম্যাচে আমাদের ভালো খেলতে হবে। আমি মনে করি আমরা বেশ ভালোভাবেই টুর্নামেন্টটি শেষ করব।’

অসাধারণ স্ট্রোক প্লেয়ার বিপিএল খেলতে এসে আরও একবার আকাশঁছোয়া প্রত্যাশার মুখোমুখি। বিষয়টিকে উপভোগও করেন বলতে দ্বিধা করেননি এবি। তিনি বলেন, ‘পুরো ক্যারিয়ারে যখন যেখানে খেলেছি, আমার ওপর সবসময়ই দলগুলোর প্রত্যাশা ছিল। আমি এটা উপভোগ করি। জানি, এবারও আমার ওপর দলের সেই প্রত্যাশা। মনে রাখবেন, ক্রিকেট এমন একটি খেলা, আপনি চাইলেই প্রতি ম্যাচে পারফরম্যান্স করতে পারবেন না। সত্যি বলতে, আমি একজন বাস্তববাদী ক্রিকেটার। আমার চাওয়া-পাওয়া বেশি নয়। শুধু সুযোগ ও সময়মতো জ্বলে উঠতে চাই।’

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?