,

এমন ছক্কা আগে বিপিএলে দেখা যায়নি!

news-image

স্পোর্টস ডেস্ক : বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে কাল বড় টার্গেট দিয়েও জিততে পারেনি সিলেট সিক্সার্স। আর এই জয়ের পেছনে সাকিব আল হাসানের অর্ধশতকের পাশাপাশি বড় অবদান ছিল মাঠে নেমে ঝড় তোলা আন্দ্রে রাসেলের। কিন্তু ক্যারিবীয়ান তারকার ২১ বলে ৪১ রানের ঝড় থামিয়ে আলোচনায় তার দুটি ছক্কার মার! বলা হচ্ছে, এর আগে বিপিএলে এমন ছক্কার মার কেউ দেখেনি। এমনকি ক্যামেরার লেন্সও খুঁজে পায়নি ওই ছক্কার মারের বল দুটি কোথায় গিয়ে পড়লো। তবে মাঠে থাকা সবাই এটা নিশ্চিত বল স্টেডিয়ামের বাইরে চলে গেছে।

শুক্রবার বিপিএলে সিলেট সিক্সার্সের তাসকিনের করা ইনিংসের ১৬তম ওভারের তৃতীয় ও চতুর্থ বলে পরপর এমন দুটি বিশাল ছক্কা হাঁকান রাসেল। প্রথম বলটি পাওয়া গেলেও দ্বিতীয় ছক্কায় বাইরে যাওয়া বলটি হয়ে যায় উধাও! বল এতটাই উপর দিয়ে বাইরে গিয়ে আছড়ে পড়ে যে, উড়ে উড়ে খেলার দৃশ্য ধারণে সচল থাকা ড্রোন ক্যামেরার লেন্সও ওই মুহূর্তে বলের নাগাল পায়নি। ফলে দুটি ছক্কা কত মিটারের সেটিও জানা যায়নি।

চার-ছক্কার টি-টোয়েন্টি যুগে এমন বিশাল ছক্কা একটি-দুটি দেখা যায় প্রায় প্রতিটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টেই। তবে বিপিএলে এমন ঘটনা নাকি প্রথম!

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?