,

সাকিবের ব্যাটিং-বোলিংয়ে ঢাকার জয়

news-image

স্পোর্টস ডেস্ক : স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন ক্রিকেটপ্রেমীরা। বিপিএলে যে রানের দেখা পেয়েছেন সাকিব! ব্যাটিংয়ে-বোলিংয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়ে ঢাকা ডায়নামাইটসকে জিতিয়েছেন কাপ্তান সাকিব আল হাসান।

আজ শুক্রবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিলেট সিক্সার্সকে ছয় উইকেটে হারিয়েছে ঢাকা ডায়নামাইটস। সিলেট আগে ব্যাট করে ১৫৯ রানের টার্গেট ছুড়ে দেয় ঢাকার সামনে। জবাবে খেলতে নেমে ছয় উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ঢাকা।

অথচ শুরুর দিকে উইকেট হারিয়ে চাপে পড়েছিল ঢাকা। ফ্র্যাঞ্চাইজিটি সেই চাপ দ্রুতই সামলে উঠে সাকিবের সাবলীল ব্যাটিংয়ে। সঙ্গে পেয়েছিলেন ক্যারিবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে। দুজনের অবিচ্ছেদ্য জুটিতেই শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে ঢাকা।

সাকিব আল হাসান ৬১ ও আন্দ্রে রাসেল ৪০ রানে অপরাজিত থাকেন। ৪১ বলে ৮টি চার ও ২টি ছয়ের মারে সাকিব এ রান করেন। রাসেল মাত্র ২১ বল খেলে ৪০ রান করেন। তার ব্যাট থেকে আসে ২টি চার ও ৪টি বিশাল ছয়ের মার। এ ছাড়া নারাইন ২০, রনি তালুকদার ১৩ ও ডারউইশ ১৯ রান করে সাজঘরে ফিরেন।

শুরুতেই মিজানুর রহমানকে ফিরিয়ে ঢাকাকে বিপদে ফেলে দিয়েছিলেন ইরফান আহমেদ। তারপর আঘাত হানেন তাসকিন। তবে বেশিদূর যেতে পারেনি সিলেটের বোলার। ঢাকার মাত্র চার ব্যাটসম্যানকে আউট করতে পারেন তারা। ইরফান নেন দুই উইকেট ও লামিচান-তসকিন নেন একটি করে উইকেট।

এদিকে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ১৫৮ রান সংগ্রহ করে ডেবিড ওয়ার্নারের সিলেট। সর্বোচ্ছ ৬৩ রান আসে ওয়ার্নারের ব্যাট থেকেই। লিটন দাস হাত খুলে খেলতে গিয়েও বেশি সুবিধা করতে পারেননি। ২৭ রান করে সাজঘরে ফিরেন। এ ছড়া জাকের আলী ২৫ ও আফিফ ১৯ রান করে আউট হন।

সাকিব শুধু ব্যাটিংয়ে রান পাননি বল হাতেও পেয়েছেন উইকেটের দেখা। সিলেটের দুজন ব্যাটসম্যানকে পাঠিয়েছেন প্যাভিলিয়নে। চার ওভার বল করে খরচ করেছেন ৩৪ রান। ঢাকার হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন অ্যান্ড্রু ব্রিচ।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?