,

ব্যাটিংয়ে সিলেট (সরাসরি)

news-image

স্পোর্টস ডেস্ক : ডেভিড ওয়ার্নার জয়টা কীভাবে ভুলে গেলেন! না, আগের ম্যাচে সিলেট সির্ক্সাসের জয় নিয়ে কথা হচ্ছে না। কথা হচ্ছে টস জেতা নিয়ে। ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে সিলেট অধিনায়ক আজ টস জিতে ব্যাটিং নিয়েছেন। এরপর বললেন, ‘শেষ পর্যন্ত টস জিতলাম। আগে ব্যাট করব।’ মজাটা হলো, এবার বিপিএলে ওয়ার্নারের এটাই প্রথম টস জয় নয়। ঢাকা পর্বে চিটাগং ভাইকিংসের বিপক্ষেও তিনি টস জিতেছিলেন।

সে যাই হোক, বিপিএল ছেড়ে যাওয়ার আগে সিলেটের হয়ে আরও দুটি ম্যাচ খেলবেন ওয়ার্নার। আজকের ম্যাচটি তাঁর সেই সম্ভাব্য শেষের শুরু। ওদিকে সবশেষ ম্যাচে রাজশাহীর বিপক্ষে হার থেকে ঘুরে দাঁড়াতে চায় ঢাকা ডায়নামাইটস। আর তাই দুই বিদেশি কাইরন পোলার্ড ও হজরতউল্লাহ জাজাইকে ছাড়াই এই ম্যাচে একাদশ গঠন করেছে ঢাকার টিম ম্যানেজমেন্ট। আফগান ওপেনার জাজাই এবার বিপিএলে দুর্দান্ত শুরু করলেও আগের ম্যাচে রান পাননি। আর পোলার্ড রাজশাহীর বিপক্ষে সেই ম্যাচে ভালো শুরু পেলেও দলকে জেতাতে পারেননি। এ দুজনের জায়গায় আফগান ব্যাটসম্যান দারউইশ রাসুলি ও প্রোটিয়া অলরাউন্ডার অ্যান্ড্রু বিকর্কে একাদশে টেনেছে ঢাকা।

ব্যাটিংয়ে নামা সিলেট এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ ওভারে বিনা উইকেটে ২২ রান তুলেছে। ওপেন করতে নেমেছেন লিটন দাস ও সাব্বির রহমান।

https://www.youtube.com/watch?v=iHRwW41LmBw

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?