,

ওয়ার্নারের পরিবর্তে সিলেটে দ. আফ্রিকা অলরাউন্ডার পারনেল

news-image

স্পোর্টস ডেস্ক : ইনজুরির কারণে বিপিএল ছেড়ে অস্ট্রেলিয়া ফিরে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। আসছে ২১ জানুয়ারি দেশের বিমানে চড়বেন তিনি। স্বাভাবিকভাবেই বড় ক্ষতির মুখে পড়বে সিলেট সিক্সার্স।

তবে আশায় বুক বাঁধতে পারেন সিক্সার্সরা। দলের সঙ্গে যোগ দিয়েছেন দক্ষিণ আফ্রিকা অলরাউন্ডার ওয়েইন পারনেল। ব্যাটে-বলে সেরাটা দিতে পারলে ওয়ার্নারের জায়গাটা পূরণ করে দিতে পারবেন তিনি।

সিলেটের ডেরায় রয়েছেন সন্দীপ লামিচানে, মোহাম্মদ ইরফান, আন্দ্রে ফ্লেচার, নিকোলাস পুরানদের মতো টি-টোয়েন্টি ফেরিওয়ালা। এবার দলে ভিড়লেন পারনেল। স্বাভাবিকভাবেই ফ্র্যাঞ্চাইজিটির শক্তি বাড়বে বৈ কমবে না।

এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে ২ জয় ও ৩ পরাজয়ে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে আছে সিলেট। টুর্নামেন্টে কোয়ালিফায়ারের আশা বাঁচিয়ে রাখতে হলে বাকি ম্যাচগুলোর অধিকাংশতেই জিততে হবে ‘চায়ের দেশকে’। এমন লক্ষ্যে সামনে ম্যাচ থেকে পারনেলকে পাচ্ছেন তারা।

সিলেটের জন্য দুঃসংবাদ আছে আরেকটি। পাকিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে খেলতে বাংলাদেশ ছাড়তে হচ্ছে ইমরান তাহিরকে। যদিও বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তার।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?