,

হ্যাটট্রিকটাই শুধু হলো না

news-image

স্পোর্টস ডেস্ক : আরেকটু হলে হ্যাটট্রিক করে ফেলতেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ডান হাতি অফব্রেক বোলার মেহেদী হাসান। আজ মঙ্গলবার সিলেট সিক্সার্সের বিপক্ষে পরপর ৪ বলে ৩ উইকেট তুলে নেন ২৪ বছর বয়সী মেহেদী। গত ১১ জানুয়ারি রংপুর রাইডার্সের বিপক্ষে প্রথম হ্যাটট্রিক করেছিলেন ঢাকা ডায়নামাইটসের অভিষিক্ত পেসার অ্যালিস আল হাসান। আজ মেহেদী একটি বল মিস না করলে হয়তো তিনিও ঢুকে যেতেন রেকর্ডে।

আজ বিপিএলের সিলেট পর্বের প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নামে সিলেট সিক্সার্স। দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে আন্দ্রে ফ্লেচারকে (৪) বোল্ড করে দেন মেহেদী হাসান। এক বল পরে আবারও স্টাম্প উড়ে যায় অধিনায়ক ডেভিড ওয়ার্নারের (০)! পরের বলে অবশ্য বোল্ড নয়; তার বলে এলবিডাব্লিউয়ের ফাঁদে পড়েন আফিফ হোসেন (০)। হ্যাটট্রিক করার সুযোগ থাকলেও সেটা শেষ পর্যন্ত পারেননি মেহেদী।

নিকোলাস পুরান মেহেদীর ওভারের শেষ বল সামলালেও ৫ রানে ৩ উইকেট হারিয়ে মহাবিপদে পড়ে যায় সিলেট সিক্সার্স। বিপদ আরও বাড়ে যখন নিকোলাস পুরানকে এলবিডাব্লিউয়ের ফাঁদে ফেলেন পেসার মোহাম্মদ সাইফউদ্দিন। ৯ রানে ৪ উইকেট হারানো সিলেট এখন লড়ছে।

সিলেট পর্বে স্বাগতিক দল থেকে বাদ পড়েছেন অল-রাউন্ডার নাসির হোসেন। এদিকে কুমিল্লা থেকে বাদ পড়েছেন ওপেনার এভিন লুইস। তার জায়গায় দলে এসেছেন ওয়াহাব রিয়াজ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে রাজশাহী কিংসকে হারিয়ে চলতি আসরে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা টাইটান্স। মেহেদী মিরাজের দল হেরেছে ২৫ রানে।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?