,

পাকিস্তানে যাচ্ছেন ডি ভিলিয়ার্সও

news-image

স্পোর্টস ডেস্ক : গতকালই জানা গেল পাকিস্তানে ওয়ানডে সিরিজ খেলার সম্ভাবনা আছে অস্ট্রেলিয়ার। ১৯৯৮ সালের পর তারা দেশটিতে খেলতেই যায়নি। অস্ট্রেলিয়া ২০০২ সালের সফরটিও শ্রীলঙ্কা ও আরব আমিরাতে ভাগাভাগি করে খেলেছে। শ্রীলঙ্কা ক্রিকেট দলের ওপর সন্ত্রাসী আক্রমণের পর তো অস্ট্রেলিয়া দলকে পাকিস্তানে দেখার কোনো সম্ভাবনাই জাগেনি। আগামী মার্চে এই দুই দলের পাঁচ ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলার কথা। সেটি মূলত হবে আরব আমিরাতে, তবে পিসিবি চাইছে অন্তত দুটি ওয়ানডে পাকিস্তানের মাটিতে আয়োজন করতে।

অস্ট্রেলিয়ার এ সফর নিয়ে এখনো অনিশ্চয়তা আছে। তবে এবি ডি ভিলিয়ার্সের পাকিস্তান যাত্রা নিয়ে কোনো সন্দেহ নেই। দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবার খেলবেন লাহোর কালান্দার্সের হয়ে, পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচ দুটি হবে ৯ ও ১০ মার্চ। সর্বশেষ তিনি পাকিস্তান সফর করেছেন ২০০৭ সালে, দক্ষিণ আফ্রিকা দলের হয়ে। ১১ বছর পর আবার পাকিস্তানে যাচ্ছেন এবি ডি ভিলিয়ার্স। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডি ভিলিয়ার্স বলেছেন, ‘পিএসএল ২০১৯-এ লাহোর কালান্দার্সের হয়ে তাদের ঘরের মাঠে নিজেদের সমর্থকদের সামনে দুটি ম্যাচ খেলব ভেবে আমি আনন্দিত।’

ডি ভিলিয়ার্স তাঁর এবারের পাকিস্তান সফরকে গুরুত্ব দিচ্ছেন আরেকটি কারণেও, ‘আমি জানি, ক্রিকেট পাকিস্তানে দ্বিতীয় ধর্মের মতো। ২০০৭ সালে আমরা যে সমর্থন আর অভ্যর্থনা পেয়েছি, সেটা এখনো মনে আছে আমার। আমি মনে করি, পাকিস্তানে ঘরোয়া ক্রিকেট ফেরানোয় আমার ভূমিকা রাখা উচিত।’

২০০৯ সালে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের বাইরে শ্রীলঙ্কা দলের বাসে সন্ত্রাসী হামলার পর থেকেই পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট নির্বাসিত। মাঝে টুকটাক আন্তর্জাতিক ক্রিকেট হলেও শ্রীলঙ্কা ছাড়া বড় কোনো দল সেখানে খেলতে যায়নি। পাকিস্তান তাদের ঘরের মাঠের ম্যাচগুলো খেলে সংযুক্ত আরব আমিরাতে।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?