,

বিপিএলে দেশি বোলারদের দাপট, শীর্ষে মাশরাফি

news-image

প্রতিবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষে যে অভিযোগটি বেশি শোনা যায় তা হলো বিদেশি ক্রিকেটারদের দাপট, বিপরীতে দেশীয়দের হিমশিম খাওয়া পারফরমেন্স।একটি দলে ৪ জন বিদেশি ক্রিকেটার খেললেও আসর শেষে সর্বোচ্চ রান কিংবা উইকেটের তালিকায় তাদেরই আধিপত্য বেশি দেখা যায়।ষষ্ঠ আসরটিও সেই শঙ্কা নিয়ে শুরু হলেও ঢাকায় প্রথম পর্ব শেষে বোলিংয়ের বেশ দাপট দেখিয়েছে দেশি বোলাররা। এর নেতৃত্বে রয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।রোববার দিনের প্রথম ও আসরের ১৩তম ম্যাচে রাজশাহী কিংসের বিপক্ষে ২ উইকেটসহ ৫ ম্যাচে মোট ১০ উইকেট নিয়ে সবার উপরে রয়েছেন রংপুর রাইডার্সের অধিনায়ক।সেরা ৫ জনের তালিকায় রয়েছেন আরও তিন টাইগার বোলার । মাশরাফির পরে ৯ উইকেট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন আরেক রাইডার্স তারকা শফিউল ইসলাম।তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার রবি ফ্রাইলিংক। চিটাগং ভাইকিংসের হয়ে ৪ ম্যাচ খেলা এই ডানহাতি বোলারের উইকেট সংখ্যা ৯টি।চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন সিলেট সিক্সার্সের বোলার তাসকিন আহমেদ ও ঢাকা ডায়নামাইটস অধিনায়ক সাকিব আল হাসান। দুজনেরই উইকেট সংখ্যা ৭টি করে। সাকিব ম্যাচ খেলেছেন ৪টি আর তাসকিন অংশ নিয়েছেন ৩টি ম্যাচ।

ঢাকার প্রথম পর্বের পর সেরা বোলারদের তালিকা

বোলার

ম্যাচ

উইকেট

মাশরাফি বিন মুর্তজা  (রংপুর রাইডার্স) ৫ ১০
রবি ফ্রাইলিংক (চিটাগং ভাইকিংস) ৪ ৯
শফিউল ইসলাম  (রংপুর রাইডার্স) ৫ ৯
তাসকিন আহমেদ (সিলেট সিক্সার্স) ৩ ৭
সাকিব আল হাসান (ঢাকা ডায়নামাইটস) ৪ ৭

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?