,

কুমিল্লা সঙ্গে যোগ দিলেন পেরেরা

news-image

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ড সিরিজ নিয়ে ব্যস্ত থাকায় বিপিএলের শুরুতে দলের সঙ্গে যোগ দিতে পারেননি থিসারা পেরেরা। গত ১১ জানুয়ারি সিরিজ শেষ হতেই, দুই দিনের ব্যবধানে রবিবার ঢাকায় এসে পৌঁছেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের লঙ্কান এই পেসার। কুমিল্লার টিম ম্যানেজমেন্ট থিসারার দলে যোগ দেওয়ার খবর নিশ্চিত করেছে।

গত আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলা এই পেসারকে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ড্রাফট থেকে তুলে নেয় এবার। গত বছর রংপুরকে ব্যাট ও বল হাতে দারুণ সেবা দিয়েছেন। এবার তার সার্ভিস পেতে অপেক্ষায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এমনিতেই শক্তিশালী দল গঠন করেছে কুমিল্লা। থিসারার অন্তর্ভুক্তিতে পেস বোলিংয়ে শক্তি বাড়বে সাবেক চ্যাম্পিয়নদের।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের আগে পেরেরা বরিশাল বুলস ও রংপুর রাইডার্সের হয়ে বিপিএল মাতিয়েছেন। সবমিলিয়ে ৩১ ম্যাচ খেলে তার উইকেট সংখ্যা ৩৬। শুধু বোলিংয়েই নয়, ব্যাট হাতে বিপিএলে পেরেরার পারফরম্যান্সও উজ্জ্বল। ১২৯.৮৭ স্ট্রাইকরেটে ২০.৬৫ গড়ে ৪১৩ রান করেছেন এই পেস বোলিং অলরাউন্ডার।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?