,

জয়ের ধারায় ফিরলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স

news-image

স্পোর্টস ডেস্ক : জয়ের ধারায় ফিরল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় ম্যাচে এসেই হোঁচট খায় ফ্র্যাঞ্চাইজিটি। নিজেদের তৃতীয় ম্যাচে এসেই জয়ের ধারায় ফিরেলেন তামিম-কায়েসরা। রাজশাহী কিংসকে পাঁচ উইকেটের বিশাল ব্যবধানে হারায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় শুরু হওয়া ম্যাচে কুমিল্লাকে ১২৫ রানের টার্গেট দেয় রাজশাহী। তারকা ব্যাটসম্যানদের নিয়া গড়া কুমিল্লার জন্য এটা মামুলি টার্গেটই। ৭ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় সাবেক চ্যাম্পিয়নরা।

কুমিল্লার ব্যাটিং অর্ডারেও আজ দেখা যায় ভিন্নতা। ওপেন করতে নামেন বিজয়-লুইস। নিয়মিত ওপেনার তামিম নেমেছেন দুই নম্বরে। দুই ওপেনার ব্যাট থেকেই রান পায় কুমিল্লা। ৬৫ রানে লুইসের আউটের মাধ্যমে ভাঙে ওপেনিং জুটি। লুইসের ব্যাট থেকে আসে ২৮ রান। সর্বোচ্চ ৪২ রান করেন বিজয়। ৩২ বলে ৪টি চার ও ১টি ছয়ের মারে তিনি এ রান করেন। তামিম ইকবালের ব্যাট থেকে আসে ২১ রান।

মাত্র ২ রানে কায়েসের সঙ্গে ভুল বুঝাবুঝিতে রানআউট হয়ে সাজঘরে ফিরে যান শোয়েব মালিক। আফ্রিদি ৯ ও ডওসন ১২ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই চমক দেখান রাজশাহীর অধিনায়ক মেহেদী মিরাজ। ব্যাট হাতে তিনিই নামে ওপেন করতে। শুরুও করেছিলেন দুর্দান্ত। তার ব্যাট থেকে আসে ৩০ রান। যেটি দলের দ্বিতীয় সর্বোচ্চ। অবশ্য সর্বোচ্চ ৩২ রান আসে টেল এন্ডার ব্যাটসম্যান ইসুরু উদানার ব্যাট থেকে। তিনি আউট হন ৩২ রান করে। মিরাজ ছাড়া টপ অর্ডার-মিডল অর্ডার ব্যাটসম্যানরা বড় রান করতে ব্যর্থ হন।

মোহাম্মদ হাফিজ ১৬ ও জাকির হোসেন করেন ২৭ রান। এ ছাড়া কেউ দেখেননি দুই অংকের মুখ। কুমিল্লার হয়ে দুর্দান্ত বল করেন শহীদ আফ্রিদি। তিনি চার ওভার বল করে মাত্র ১০ রান দিয়ে তুলে নেন দিন উইকেট। মোহাম্মদ সাইফুদ্দিন-রনি-ডওসন প্রত্যেকের ঝুলিতে জমা হয় দুকই উইকেট করে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর