,

যে কারণে দর্শক খড়ায় বিপিএল

news-image

স্পোর্টস ডেস্ক : জমে উঠেছে বিপিএল। লো স্কোরিং ম্যাচেও ফাইট হচ্ছে। হাই-স্কোরিং ম্যাচগুলোও গড়াচ্ছে ইনিংসের শেষ ওভার পর্যন্ত। টানটান উত্তেজনায় চলছে খেলা। স্নায়ুক্ষয়ী, শ্বাসরুদ্ধকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। স্নায়ুচাপে ভুগছেন লড়াইরত দুদলের খেলোয়াড়রা। ব্যাট-বলের যুদ্ধে কেউ কাউকে বিন্দুমাত্র ছাড় দিতে নারাজ। বাড়তি বিনোদন দিতে যোগ হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি।

তবু দর্শক টানতে পারছে না এবারের বিপিএল। গেল কয়েক আসরের তুলনায় এ মৌসুমে ম্যাচের আগাগোড়া মাঠের অধিকাংশ গ্যালারি ফাঁকা থাকছে। নেই ক্রিকেটপ্রেমীদের উন্মাদ, হৈচৈ। তো এ দশার তথা দৃশ্যের নেপথ্য কারণ কী?

আভাস পাওয়া গেল মুশফিকুর রহিমের কণ্ঠে। সেই সঙ্গে খেলা আরও জমিয়ে তুলতে, জমজমাট করতে দেশি ক্রিকেটারদের এগিয়ে আসতে উদাত্ত আহ্বান জানালেন তিনি। চিটাগং ভাইকিংস অধিনায়ক বললেন, গ্যালারি তো ফাঁকা থাকবেই ভাই। আপনারা এখন মোবাইলে লাইভ দেখতে পারেন। বাসায় বসে আরামে টেলিভিশনে খেলা দেখতে পারেন। যখন বাইরে কাজ থাকে তখন মানুষ মোবাইলে খেলা দেখে। অবসরে বাসায় বসে। এসবই হয়তো মুখ্য কারণ হতে পারে।

মুশফিক বলেন, আগে আবাহনী-মোহামেডানের খেলাও কোথাও দেখার সুযোগ ছিল না। তখন মাঠে অনেক দর্শক হতো। এখন সারা বছর অনেক আন্তর্জাতিক খেলা হয়। দর্শকরা হয়তো এই ভাবে যে, এখন একটু বিশ্রাম নিই। মূলধারার ক্রিকেট হলে দেখব।

সেই সঙ্গে দর্শকদের প্রতি প্রশ্নও ছুড়ে দেন মিস্টার ডিপেন্ডেবল, এত বড় বড় খেলোয়াড় এসেছে। স্মিথ, ওয়ার্নার, রাসেল, পোলার্ড- তাদের খেলা যদি মাঠে বসে না দেখেন তা হলে আর কোথায় দেখবেন?

এ আসরের অধিকাংশ ম্যাচই হয়েছে লো-স্কোরিং। দুটি ম্যাচে তো ১০০’ই পার হয়নি। স্বাভাবিকভাবেই বিরক্ত দর্শকরা। মুশফিক মনে করেন, ম্যাচে হাই-স্কোর গড়তে ক্রিকেটারদেরই এগিয়ে আসতে হবে।

তিনি যোগ করেন, বিশ্বের জনপ্রিয় ঘরোয়া টি-টোয়েন্টি লিগের ম্যাচগুলোতে প্রচুর রান হয়। সেখানকার কন্ডিশন এক রকম থাকে। এখানকার কন্ডিশন আরেক রকম। তবে এটা আমরা জানি। এখানে কীভাবে খেলতে হবে তাও আমাদের জানা। আমাদের দ্রুত মানিয়ে নেয়া উচিত।

মুশফিক বলেন, নিজেদের অনুকূল পরিবেশে আমাদেরই ভালো খেলা দরকার। দেশি ক্রিকেটাররা তাদের যোগ্যতা অনুসারে খেলতে পারলেই স্কোর আরও বড় হবে। সেটি হলে দর্শকরাও আরও ভালো প্রতিদ্বন্দ্বিতা, প্রতিযোগিতা উপভোগ করতে পারবে।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?