,

ওয়ানডে দলে ডাক পেলেন মোহাম্মদ আমির

news-image

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের পাকিস্তান স্কোয়াডে জায়গা পেয়েছেন মোহাম্মদ আমির। মোহাম্মদ আমির সর্বশেষ ওয়ানডে খেলেন গেল এশিয়া কাপে ভারতের বিপক্ষে। এরপর থেকে দলের বাইরে থাকেন দেশটির গতিতারকা।

দল থেকে ছিটকে পড়ার পর প্রথম শ্রেণির ক্রিকেট ও টেস্টে মনোযোগী হন আমির। এই দুই স্তরে দুর্দান্ত করারই পুরস্কার পেলেন তিনি। ফিরলেন পাকিস্তান ওয়ানডে দলে।

পাকিস্তান দলে চমক সিম অলরাউন্ডার হুসাইন তালাত আর ব্যাটসম্যান শান মাসুদ। উইকেটরক্ষক-ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান ও শান মাসুদের অন্তর্ভুক্তি। প্রোটিয়াদের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে দারুণ করছেন মাসুদ। এর বদৌলতে ওয়ানডে দলে জায়গা পেয়েছেন তিনি। আর ঘরোয়া ক্রিকেটে অনবদ্য পারফরম করায় স্থান পেয়েছেন তালাত ও রিজওয়ান।

সংযুক্ত আরব আমিরাতে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে থাকা আসিফ আলি আর জুনায়েদ খান জায়গা হারিয়েছেন। আর হাঁটুর চোটে বাদ পড়েছেন হারিস সোহেল।

বাদ পড়েছেন আসিফ আলি, জুনায়েদ খান ও হারিস সোহেল। বাজে পারফরমের কারণে বাইরে চলে গেছেন আসিফ। আর ফিটনেস সমস্যার কারণে নেই জুনায়েদ ও সোহেল। আর টেস্টে স্বপ্নের মতো বছর কাটালেও টানা ম্যাচ খেলার ধকল কাটাতে পেসার মোহাম্মদ আব্বাসকে অন্তর্ভুক্ত করা হয়নি।

পাকিস্তান স্কোয়াড: সরফরাজ আহমেদ (অধিনায়ক), বাবর আজম, ফখর জামান, ইমাম-উল হক, শোয়েব মালিক, মোহাম্মদ হাফিজ, শান মাসুদ, ফাহিম আশরাফ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ রিজওয়ান, হাসান আলি, মোহাম্মদ আমির, শাদাব খান, শাহীন আফ্রিদি, হুসেইন তালাত ও উসমান খান।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?