,

রামোসের ‘সেঞ্চুরি’র দিনে রিয়ালের ‘প্রথম’

news-image

স্পোর্টস ডেস্ক : নতুন বছরের শুরুটা ভালো হয়নি রিয়াল মাদ্রিদের। ভিয়ারিয়ালের সঙ্গে পয়েন্ট ভাগাভাগির পর রিয়াল সোসিয়েদাদের কাছে হার। লিগ টেবিলের পাঁচে নেমে যাওয়ায় কোচ সান্তিয়াগো সোলারির মুণ্ডুপাতও শুরু করেছিলেন রিয়াল ভক্তরা। সোলারি আপাতত বোধ হয় কিছুটা চাপমুক্ত থাকবেন। কাল রাতে স্প্যানিশ কোপা ডেল রে শেষ ষোলোর প্রথম লেগে লেগানেসকে ৩-০ গোলে হারিয়েছে রিয়াল। চলতি বছর এটাই প্রথম জয় রিয়ালের।

সার্জিও রামোস, কাসেমিরো, বেনজেমা ও ভাসকেজদের নিয়ে শক্তিশালী একাদশই মাঠে নামিয়েছিলেন সোলারি। কিন্তু আলো কেড়েছেন ১৮ বছর বয়সী ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। সতীর্থ লুকাস ভাসকেজকে দিয়ে গোল করানোর পাশাপাশি ব্রাজিলিয়ান এই তারকা নিজেও গোল করেন। রিয়ালের বাকি গোলটি পেনাল্টি থেকে রামোসের। ৪৪ মিনিটে স্প্যানিশ ডিফেন্ডার আলভারো ওদ্রিওজোলা বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় রিয়াল। স্পটকিক থেকে ক্যারিয়ারের শততম গোলটি তুলে নেন রামোস। রিয়ালের জার্সিতে ৮০, সেভিয়ার হয়ে ৩ আর স্পেন জাতীয় দলের হয়ে ১৭ গোল করেছেন এই ডিফেন্ডার।

রামোস শততম গোল পেলেও এ ম্যাচে রিয়াল কোচ সোলারির মন জিতেছেন ভিনিসিয়ুস। গত বছরের জুলাইয়ে রিয়ালে যোগ দেওয়া এই ফরোয়ার্ড লা লিগায় দলের একাদশের হয়ে মাত্র একবারই মাঠে নেমেছেন। ৬৮ মিনিটে ভাসকেজকে দিয়ে গোল করানোর পর ৭৭ মিনিটে দুর্দান্ত ভলিতে ম্যাচের শেষ গোলটি করেন ভিনিসিয়ুস। ৭৮ মিনিটে তাঁকে মাঠ থেকে তুলে নতুন ‘রিক্রুট’ ব্রাহিম দিয়াজকে মাঠে নামান সোলারি। ম্যানচেষ্টার সিটি থেকে এ মাসেই রিয়ালে যোগ দিয়েছেন ১৯ বছর বয়সী এই মিডফিল্ডার। এই ম্যাচ দিয়ে তাঁর অভিষেক ঘটল রিয়ালের জার্সিতে।

ম্যাচ শেষে ভিনিসিয়ুসের প্রশংসা করে রিয়াল কোচ সোলারি বলেন, ‘আধুনিক ফুটবলে প্রতিপক্ষকে কাটিয়ে যাওয়া খুব গুরুত্বপূর্ণ, ভিনিসিয়ুসের তা ভালোই আছে, সে বেশ সাহসীও। ভিনিসিয়ুস আজ বড় ছাপ ফেলেছে খেলায়।’ ফিরতি লেগ আগামী বুধবার লেগানেসের মাঠে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর