,

তিনে যেভাবে এলেন মিরাজ

news-image

স্পোর্টস ডেস্ক : গত এশিয়া কাপের ফাইনালে ব্যাটিংয়ে ওপেন করে চমকে দিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। আজ বিপিএলে খুলনা টাইটানসের বিপক্ষে তিনে নেমে আরেকবার চমকে দিলেন ২১ বছর বয়সী অলরাউন্ডার। শুধু নেমেই শেষ নয়, টি-টোয়েন্টি ক্যারিয়ারসেরা ৫১ রানের ইনিংস খেলে দলের জয়ে নেতৃত্ব দিলেন সামনে থেকেই।

ম্যাচশেষে সংবাদ সম্মেলনে রাজশাহী কিংস অধিনায়ক মিরাজ জানালেন, হঠাৎ তাঁর তিনে নামার পরিকল্পনাটা কীভাবে হয়েছে, ‘তিনে নামার পরিকল্পনা ছিল ম্যানেজমেন্টের। ম্যানেজমেন্ট থেকে বলেছিল, প্রথম তিন ওভারের মধ্যে যদি উইকেট পড়ে তাহলে আমি যাব, তা না হলে (সৌম্য) সরকার ভাই যাবে। ভালো যোগাযোগ ছিল। পরিকল্পনা সফল হয়েছে। খুব ভালো লাগছে।’

মিরাজই বললেন তিনে খেলতে সৌম্য সরকার ছিলেন। কিন্তু টিম ম্যানেজমেন্টের কাছে মিরাজকেই নাম্বার থ্রি পজিশনে সেরা মনে হয়েছে? রাজশাহীর তরুণ অধিনায়ক বলছেন, ‘আমাদের ব্যাটিং লাইনআপ বড় করতেই ওপরে আসা। আমার না হয় সাত-আট নম্বরে নামা হতো। আমাদের বেশি রানও দরকার ছিল না। ছয়ের আশপাশে রানরেট ছিল। ওই সময় মারার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল এক-দুই রান করা।’

১১৮ রান এমন বড় কোনো লক্ষ্য নয়, তবুও হঠাৎ তিনে নামতে সাহস লাগে। এই পজিশনে যে খেলে তিনি অভ্যস্ত নন। তবে অভিজ্ঞতা আছে। গত এশিয়া কাপের ফাইনালে ওপেনিংয়ে নেমে ৩২ রানের এক সাহসী ইনিংস খেলে প্রশংসিত হয়েছিলেন মিরাজ। রাজশাহী অধিনায়ককে ওই ইনিংসটা ভীষণ অনুপ্রাণিত করেছে, ‘এশিয়া কাপের ফাইনাল থেকে অনেক আত্মবিশ্বাস পেয়েছি। চিন্তা করেছি আমি পারব, বিভিন্ন পরিস্থিতিতে খেলেছি। ওখান থেকেই আত্মবিশ্বাস এসেছে। আর দলের সবাই আস্থা রেখেছে। এটা আরও ভালো লেগেছে।’

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?