,

লজ্জার রেকর্ড গড়লেন আল-আমিন : ৪ ওভারে ৫৭ রান

news-image

চলতি আসরে বিপিএলে প্রথম জয় পেয়েছে সিলেট সিক্সার্স। চিটাগং ভাইকিংসকে ৫ রানে হারিয়ে প্রথম জয় তুলে নেয়  ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন সিলেট। এদিকে দল জিতলেও বিপিএলের ইতিহাসে লজ্জার রেকর্ডে নাম লিখিয়েছেন পেসার আল-আমিন হোসেন।চিটাগংয়ের শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ২৪ রান। এমন অবস্থায় আগের তিন ওভারে ৩৯ রান দেওয়া আল-আমিনের হাতে বল তুলে দেন অধিনায়ক ওয়ার্নার। এক রান দিয়ে ওভার শুরু করলেও পরবর্তীতে দলকে বিপাকে ফেলে দেন আল-আমিন।

রবি ফ্রাইলিঙ্কের ব্যাটিং তাণ্ডবে পরবর্তী ৫ বলে তিনি দনে ৬, ২, ৬, ২, ১ রান। অর্থাৎ শেষ ওভারে তিনি খরচ করেন ১৮ রান। আর এতেই বিপিএলের ইতিহাসে এক ইনিংসে সবচেয়ে বেশি রান দেওয়ার লজ্জার রেকর্ডে নাম লেখান তিনি। নিজের কোটার ৪ ওভারে ৫৭ রান খরচ করেন আল-আমিন। যা বিপিএলে সবচেয়ে বেশি রান খরচার রেকর্ড। এ ম্যাচের আগে এক ইনিংসে সবচেয়ে বেশি রান খরচার রেকর্ড ছিল ৫৪ রান।শ্রীলঙ্কার দিলশান মুনাভিরা এবং বাংলাদেশের কামরুল ইসলাম রাব্বির নামের সাথে ছিল রেকর্ডটি। ২০১৫ সালে মুনাভিরা ও ২০১৭ সালে রাজশাহীর বিপক্ষে অনাকাঙ্ক্ষিত এ রেকর্ডের সম্মুখীন হন রাব্বি। ওভার প্রতি ১৪.২৫ হারে রান দিয়ে যা আজ টপকে গেলেন আল-আমিন।

এ তিন জন ছাড়াও বিপিএলের ইতিহাসে এক ইনিংসে ৫০ বা তার চেয়েও বেশি রান দেওয়ার ঘটনা ঘটেছে মোট ১১বার। সাকিব আল হাসানসহ মোট দশ বোলার এখনো অবধি সম্মুখীন হয়েছেন তিক্ত এ অভিজ্ঞতার। আর একমাত্র বোলার হিসেবে এমন অভিজ্ঞতা দু’বার হয়েছে আল-আমিন হোসেনের।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?