,

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন : বিএম ফরহাদ হোসেন সংগ্রাম এমপি

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি বলেছেন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন। তিনি বলেন আপনার আমাকে গত উপ-নিবার্চনে ভোট দিয়ে এমপি নিবার্চিত করেছেন। আপনাদের ভালবাসা আমার বড় পাওয়া। আমি এখানে নেতৃত্ব দিতে আসিনি-আপনাদের সেবা করতে এসেছি। তাই আপনাদের কাছে একটাই চাওয়া আমাকে সেবা করার-সাথে থাকার সুযোগ দিন। আপনাদের সমর্থনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতিক ভোট দিয়ে আমাকে আবারো বিজয়ী করতে দলীয় নেতাকর্মীসহ সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

বৃহস্পতিবার বিকালে নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামীলীগ আয়োজিত নিবার্চনী জনসভায় তিনি এসব কথা বলেন। উপজেলা আওয়ামীলীগের সভাপতি ডাঃ রাফি উদ্দিন আহমেদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকারের পরিচালনায় নিবার্চনী জনসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা প্রাণ গোপাল দত্ত, জেলা আওয়ামীলীগ সহ-সভপতি ও সাবেক পৌর মেয়র হেলাল উদ্দিন, শিউলী আজাদ, জেলা মহিলালীগ নেত্রী মিনারা আলম,উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি অঞ্জন কুমার দেব,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার রায়সহ স্থানীয় উপজেলা ও ইউনিয়নের দলীয় নেতৃবৃন্দ। এসময় স্থানীয় আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ হাজার হাজার নারী পুরুষ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর