,

ঐক্যফ্রন্ট ক্ষমতায় গেলে বাক্‌স্বাধীনতা থাকবে না: আনিসুল হক

news-image

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ঐক্যফ্রন্ট ক্ষমতায় গেলে জনগণের বাক্‌স্বাধীনতা থাকবে না বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের আওয়ামী লীগের প্রার্থী ও আইনমন্ত্রী আনিসুল হক। মঙ্গলবার দুপুরে কসবা উপজেলার শিকারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় এই মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগের প্রার্থী আনিসুল হক বলেন, যাঁরা বাক্‌স্বাধীনতার কথা বলেন, তাঁদের নেতা ড. কামাল হোসেন সাংবাদিকদের খামোশ বলে সাংবাদিকদের প্রশ্ন করার অধিকার খর্ব করেছেন। তাঁদের মুখে এসব মানায় না। এতে বোঝা যায়, ঐক্যফ্রন্ট ক্ষমতায় গেলে জনগণের বাক্‌স্বাধীনতা থাকবে না।

আনিসুল হক বলেন, ঐক্যফ্রন্টের প্রার্থী, যাঁদের মনোনয়নপত্র হাইকোর্ট বাতিল করেছেন, ওই সব এলাকায় আবার মির্জা ফখরুল প্রার্থী নির্বাচন করে প্রতীক বরাদ্দের চিঠি দিয়েছেন, যা কোনোক্রমেই আইনগতভাবে সঠিক নয়। তা অবাস্তব ও বেআইনি। এ রকম হলে তাঁদের জন্য জন্য পুনরায় আইন প্রণয়ন করতে হবে।

যারা এতিমের টাকা আত্মসাৎ করেছে এবং খামোশ বলে সাংবাদিকদের কথা বলার অধিকার বন্ধ করতে চায়, জনগণ তাদের ভোট দেবে না বলেও মন্তব্য করেন আনিসুল হক।

স্থানীয় আওয়ামী লীগের নেতা খোরশেদ আলম মৃধার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন যুবলীগের নেতা আনোয়ার হোসেন, বাদৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু জামাল খান প্রমুখ। এর আগে খাড়েরা ইউনিয়নের সোনাগাঁও মাদ্রাসা মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু আবদুল্লাহ ভূঁইয়ার সভাপতিত্বে একটি নির্বাচনী সভায় বক্তব্য দেন আইনমন্ত্রী আনিসুল হক।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?