,

ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব শক্রতার জেরে যুবক খুন

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় সৌরভ আহমেদ (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করেছে সন্ত্রাসীরা। পূূূূর্ব শক্রতার জের ধরে সোমবার দুপুরে জেলা শহরের কলেজপাড়ায় এ ঘটনা ঘটে। বিকেলে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা  নেয়ার পথে তার মৃত্যু হয়।নিহত সৌরভ শহরের কান্দিপাড়া মহল্লার আশু মিয়ার ছেলে। তিনি ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন বলে জানা গেছে।

নিহতের পরিবার সূূূএে জানা যায়, সৌরভের স্ত্রী কলেজপাড়া মহল্লার একটি মাদরাসায় পড়ালেখা করেন। কয়েক মাস আগে মাদরাসা থেকে আনতে গিয়ে স্থানীয় কয়েকজন যুবকের সঙ্গে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। সোমবার দুপুরে সৌরভ মাদরাসা থেকে আশাকে আনতে গেলে একদল যুবক তার ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা সৌরভকে ছুরিকাঘাত করে তাকে সড়কের পাশের একটি ডোবায় ফেলে দেয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো আছে। তদন্তের ভিওিতে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্হা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?