,

ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমান আদালতে মাদকসেবীর কারাদন্ড

news-image
নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় ভ্রাম্যমান আদালতে মো: জাকির হোসেন (৩০) নামে এক মাদকসেবীকে কারাদন্ড দেয়া হয়েছে। আজ চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে আখাউড়া গাজীরবাজার এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিজিবি সদস্যদের সহযোগীতায় এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্টেট মোহাম্মদ শামছুজ্জামান।
জানাগেছে, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামছুজ্জামানের নেতৃত্বে বিজিবি সদস্যদের সার্বিক সহযোগিতায় গাজীরবাজার এলাকার বিভিন্ন জায়গায় তল্লাশী কার্যক্রম চলে। তল্লাশি ও অভিযানের সময় মো: জাকির হোসেনকে আখাউড়া গাজীর বাজার অটোরিক্সা ষ্ট্যান্ড থেকে ইয়াবাসহ ভ্রাম্যমান আদালত আটক করে। নিজ হেফাজতে মাদক বহন করার অপরাধে স্বীকারোক্তির ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ধারা ৯ লংঘণ করায় একই আইনের ১৯(১) এর ৭(ক) ধারা মোতাবেক এই জাকির হোসেনকে ৪৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।
সাধারণ জনগনের অভিপ্রায় অনুযায়ী প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামছুজ্জামান জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?