,

সন্তানের মত করে সরাইল-আশুগঞ্জকে সাজাতে চাই-মঈনউদ্দিন

news-image

স্টাফ রিপোর্টার : ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মঈনউদ্দিন মঈন বলেন, ‘মা-বাবা যেমন করে নিজের সবটুকু দিয়ে তার সন্তানের জন্য চিন্তা করে। নিজে না খেয়ে সন্তানের মুখে খাবার তুলে দেয়। নিজের জীবনকে বাজি রেখে সন্তানের ভবিষৎ গড়ে তুলে। ঠিক তেমন সন্তানের মত করে আমি আমার নির্বাচনী এলাকা সরাইল-আশুগঞ্জকে সাজাতে চাই।’ শনিবার (২২ ডিসেম্বর) বিকালে জেলার আশুগঞ্জ তালশহর এআই উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এই কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, একজন রাজনীতিবিদ হিসেবে নয় ভাই হিসেবে আমাকে আপনাদের সেবা করার সুযোগ দিন। আমি আমার জীবনকে বাজিহ রেখে আপনাদের জন্য কাজ করতে চাই। তাই আপনার মূল্যবান আমানত আপনার একটি ভোট আমাকে কলার ছড়ি মার্কায় দিয়ে আমাকে আপনাদের পক্ষে কাজ করার সুযোগ দিন।

তালশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি আবু সামার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, আশুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজি আনিসুর রহমান, ভাইস চেয়ারম্যান আমির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম, সরাইল উপজেলার নোয়াগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজল চৌধূরী, পানিস্বর ইউনিয়নের চেয়ারম্যান মো. দীন ইসলাম, শাহজাদাপুর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম বকুল, আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সালাউদ্দিন, চরচারতলা ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউদ্দিন খন্দকার, দূর্গপুর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউল করিম খান সাজু, আড়াইসিধা ইউনিয়নের চেয়ারম্যান মো. সেলিম মিয়া, শরীফপুর ইউনিয়নের চেয়ারম্যান সাইফ উদ্দিন চৌধূরী, তারুয়া ইউনিয়নের চেয়ারম্যান উদ্রিস হাসানসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগ এর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে শনিবার দুপুর থেকেই জনসভাকে কেন্দ্র করে দুপুরের পর থেকেই বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা মাঠে উপস্থিত হতে থাকে। জনসভায় মঈনউদ্দিনের সমর্থনে সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?