,

আখাউড়ায় প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা

news-image
আখাউড়া প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় ভোটগ্রহনকারী প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। আজ শনিবার আখাউড়া শহীদ স্মৃতি সরকার কলেজে এই প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়।আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকতা ও সহকারী রির্টানিং অফিসার মোহাম্মদ শামছুজ্জামানের সভাপতি অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আখাউড়া-কসবা সার্কেল সহকারী পুলিশ সুপার আব্দুল করিম, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন তরফদার।
একাদশ জাতীয় সংসদ নির্বান উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া-৪ কসবা ও আখাউড়া আসনের আখাউড়া উপজেলায় ৮০০ ভোটগ্রহনকারী প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তাদের এই প্রশিক্ষণ দেয়া হচ্ছে বলে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান জানিয়েছেন।
তিনি আরো জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার আখাউড়া উপজেলায় মোট ৪৪টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহন করা হবে। এর মধ্যে আখাউড়া পৌরসভায় ১১টি, আখাউড়া দক্ষিন ইউনিয়নে ৪টি, আখাউড়া উত্তর ইউনিয়নে ৩টি, মোগড়া ইউনিয়নে ৮টি, মনিয়ন্দ ইউনিয়নে ৯টি ও ধরখার ইউনিয়নে ৯টি ভোট কেন্দ্র রয়েছে।এবার আখাউড়া উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৩ হাজার ৯৩৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫১ হাজার ৯৮৬ জন এবং মহিলা ভোটার ৫১ হাজার ৯৫২ জন।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?