,

বিএনপি হচ্ছে বাংলাদেশ নালিশ পার্টি—-আইনমন্ত্রী

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বিএনপি হচ্ছে বাংলাদেশ নালিশ পার্টি। তাদের কাজই হচ্ছে নালিশ করা। মঙ্গলবার সকাল ১১টায় আখাউড়া রেলস্টেশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা- আখাউড়া) আসনে এবারও আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন আনিসুল হক। তিনি বলেন, বিএনপি বুঝতে পেরেছে আওয়ামী লীগকে বিজয়ী করতে সাধারণ মানুষ কতটা উৎফুল্ল। তাই তারা মিথ্যার আশ্রয় নিয়েছে। 

বিএনপির মনোনয়ন নিয়ে বিভিন্ন স্থানে সংঘর্ষের ব্যাপারে জানতে চাইলে আনিসুল হক বলেন, বিএনপি মনোনয়ন দেওয়ার সময় বাণিজ্য করেছে। সংঘর্ষ সেই বাণিজ্যেরই ফল। এর সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পৃক্ততা নেই।এ সময় মন্ত্রীর সঙ্গে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, যুগ্ম আহ্বায়ক আবুল কাসেম ভূইয়া, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, কসবা উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক রাশেদুল ভূইয়া কায়সার জীবনসহ আওয়ামী লীগ ও  যুবলীগ,  ছাত্রলীগসহ দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর